দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে আজ মুখোমুখি হচ্ছে পাকিস্তান ও ইংল্যান্ড। এই ম্যাচটি পাকিস্তানের জন্য বাঁচা-মরার লড়াই, কারণ হেরে গেলে সেমিফাইনালের স্বপ্ন শেষ হয়ে যাবে।
পাকিস্তানের প্রথম সুপার এইট ম্যাচটি নিউজিল্যান্ডের বিপক্ষে বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছিল। তাই আজকের ম্যাচে পরাজিত হলে তারা সেমিফাইনাল পৌঁছাতে পারবে না।
অন্যদিকে, ইংল্যান্ড জিতলেই সেমিফাইনালে পৌঁছে যাবে। তারা প্রথম সুপার এইট ম্যাচে স্বাগতিক শ্রীলংকাকে হারিয়ে ইতিমধ্যেই সেমির পথে রয়েছে।
ম্যাচে তিনটি রেকর্ডও লক্ষ্যণীয়। ইংল্যান্ডের স্যাম কারান আজ মাত্র দুটি ক্যাচ ধরলেই বিশ্বকাপে ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ ১২টি ক্যাচের রেকর্ড গড়বেন। পাকিস্তানের বাবর আজমও আজ তিনটি ক্যাচ ধরলে দেশের হয়ে সর্বোচ্চ ক্যাচের রেকর্ড স্থাপন করবেন; শোয়েব মালিকের আগে এই রেকর্ড ছিল ১০টি।
শুধু তাই নয়, পাকিস্তানের টপঅর্ডার ব্যাটসম্যান ফখর জামান আরও ৩টি ছক্কা হাঁকালে পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ৯৬টি ছক্কার রেকর্ড গড়বেন; এর আগে মোহাম্মদ রিজওয়ান ৯৫টি ছক্কা হাঁকিয়ে ছিলেন।
এমএস/