দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

টি-টোয়েন্টি বিশ্বকাপে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানের মুখোমুখি লড়াইয়ে ভারতের সঙ্গে প্রথমে ব্যাটিংয়ে নেমে ৭ উইকেট হারিয়ে ১৭৫ রান করেছে ভারত। ফলে পাকিস্তানের জন্য নির্ধারিত লক্ষ্য দাঁড়িয়েছে ১৭৬ রান।
রোববার (১৫ ফেব্রুয়ারি) শ্রীলঙ্কার রাজধানী কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে টস জিতে ভারতকে প্রথমে ব্যাটিংয়ে পাঠায় পাকিস্তান। প্রথমে ব্যাট করতে নেমে ইনিংসের প্রথম ওভারেই ধাক্কা খায় ভারত।
ম্যাচের শুরুতেই বড় চমক দেন পাকিস্তান অধিনায়ক সালমান আলী আগা। পেসারদের বদলে নিজে বোলিং ওপেন করতে আসেন। আর এসেই বাজিমাত! তার অফ স্পিনে ছক্কা হাঁকাতে গিয়ে প্রথম ওভারেই শূন্য রানে সাজঘরে ফেরেন ভারতের ওপেনার অভিষেক শর্মা।
প্রথম ওভারে মাত্র ১ রান সংগ্রহ করতেই ভারত হারায় ওপেনার অভিষেক শর্মার উইকেট। এরপর রীতিমতো তাণ্ডব চালিয়ে সাজঘরে ফেরেন আরেক ওপেনার ইশান কিষান। তিনি ৪০ বলে ১০টি চার আর তিন ছক্কায় ৭৭ রান করে ফেরেন।
ইশান ফেরার পর ভারতের রানের চাকা সচল রাখার চেষ্টা করছিলেন তিলক ভার্মা ও অধিনায়ক সূর্যকুমার যাদব। কিন্তু ১৫তম ওভারে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন সাইম আইয়ুব। ওভারের দ্বিতীয় বলে সেট ব্যাটার তিলক ভার্মাকে (২৪ বলে ২৫) ফেরানোর ঠিক পরের বলেই হার্দিক পান্ডিয়াকে (০) সাজঘরে পাঠান তিনি। পরপর দুই বলে দুই উইকেট হারিয়ে হঠাৎই চাপে পড়ে যায় ভারত।
এরপর ১৮তম ওভারে চার-ছক্কায় ভারতের রানের গতি বাড়ান দুবে ও সূর্য। আবরারকে এই ওভারে একটি ছক্কা মেরেছেন দুবে। চার মেরেছেন সূর্যকুমার। ১৯তম ওভারের পঞ্চম বলে সূর্যকে ফেরালেন উসমান তারিক। ২৯ বলে তিন চারে ৩২ রান করে ফিরলেন ভারত অধিনায়ক। ভাঙল ২৬ বল স্থায়ী ৩৩ রানের জুটি। শেষ পর্যন্ত ৭ উইকেট হারিয়ে ১৭৫ রানের পুঁজি পায় ভারত। রিংকু ১১ রানে অপরাজিত ছিলেন। শেষ বলে ফেরেন অক্ষর প্যাটেল।
ভারতের বিপক্ষে আজ টি-টোয়েন্টি ম্যাচে ৬ জন স্পিনার ব্যবহার করেছে পাকিস্তান ক্রিকেট দল। টি-টোয়েন্টি বিশ্বকাপে এটা রেকর্ড।
এ দিন পাকিস্তানের হয়ে ৪ ওভারে ২৫ রানে ৩ উইকেট নেন সাইম আইয়ুব। একটি করে উইকেট নেন অধিনায়ক আগা সালমান, শাহিন শাহ আফ্রিদি ও উসমান তারেক। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতেও এটি রেকর্ড, তবে সেটি যৌথভাবে। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এমন উদাহরণ আছে আরও ৭টি।
এমএস/