দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

আসন্ন টুয়েন্টি ক্রিকেট বিশ্বকাপকে কেন্দ্র করে পাকিস্তান ও ভারতের মধ্যে উত্তেজনা চলছে। পাকিস্তান সরকার বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার প্রতিবাদে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের ঘোষণা দিয়েছে। তবে ভারতের সাবেক ক্রিকেট নির্বাচক চেতন শর্মার মতে, ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর পাকিস্তান তাদের সিদ্ধান্ত পরিবর্তন করতে পারে।
চেতন শর্মা এনডিটিভি-কে বলেন, ‘পাকিস্তানের এই সিদ্ধান্ত সম্পূর্ণ রাজনৈতিক। বাংলাদেশের নির্বাচন শেষ হওয়ার পর তারা তাদের অবস্থান পরিবর্তন করবে। আইসিসি এবং পাকিস্তানের মধ্যে এ নিয়ে আলোচনা চলছে।’
তিনি আরও জানিয়েছেন, নির্বাচনের পর পাকিস্তান হয়তো একটি বিবৃতিতে জানাবে, ‘জনমতকে সম্মান জানিয়ে ক্রিকেটকে ক্ষতিগ্রস্ত করা উচিত নয়, পাকিস্তান ভারতের বিপক্ষে খেলবে।’ চেতন শর্মা বলেন, তখন পাকিস্তানের সেনাপ্রধানও বলতে পারেন, ‘খেলাধুলাকে রাজনীতি থেকে দূরে রাখা উচিত এবং ম্যাচ হওয়া দরকার।’
চেতন শর্মা যুক্তি তুলে ধরেন, পাকিস্তান আনুষ্ঠানিকভাবে এখনও আইসিসিকে ভারতের বিপক্ষে খেলবে না বলে কোনো নোটিশ পাঠায়নি। তিনি বলেন, ‘এখন পর্যন্ত পাকিস্তান আইসিসিকে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। আনুষ্ঠানিক নিশ্চয়তার আগে এমন বক্তব্যের কোনো মূল্য নেই। কে ক্ষতিগ্রস্ত হচ্ছে? ক্রিকেট এবং ক্রিকেটাররা।’
এর আগে ১ ফেব্রুয়ারি পাকিস্তান সরকার ঘোষণা দেয়, ‘ইসলামি প্রজাতন্ত্র পাকিস্তান সরকার পাকিস্তান ক্রিকেট দলকে ২০২৬ আইসিসি টি-টুয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণের অনুমোদন দিচ্ছে। তবে ১৫ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে নির্ধারিত ম্যাচে পাকিস্তান ক্রিকেট দল মাঠে নামবে না।’
এমএস/