দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মাতাল অবস্থায় গাড়ি চালিয়ে দুর্ঘটনা ঘটানোর অভিযোগে ভাদোদরায় গ্রেপ্তার হয়েছেন সাবেক ভারতীয় ক্রিকেটার জ্যাকব মার্টিন। মঙ্গলবার (স্থানীয় সময়) ভোররাতে দুর্ঘটনার কয়েক ঘণ্টা পর পুলিশ তাকে গ্রেপ্তার করে।
পুলিশ সূত্রে জানা গেছে, সাবেক এই ক্রিকেটার মঙ্গলবার ভোর আনুমানিক ২টা ৩০ মিনিটে ভাদোদরা জেলার আকোটা এলাকার পুনিত নগর সোসাইটির কাছে নিজের বিলাসবহুল এসইউভি গাড়ি চালাচ্ছিলেন। এ সময় তিনি নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাড়ির সামনে পার্ক করে রাখা তিনটি গাড়িতে সজোরে ধাক্কা দেন। এতে গাড়িগুলো ক্ষতিগ্রস্ত হয়। আকোটা থানার কর্মকর্তারা জানান, ঘটনার সময় জ্যাকব মার্টিন মাতাল অবস্থায় ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
ক্ষতিগ্রস্ত গাড়ির মালিকের অভিযোগের ভিত্তিতে সাবেক এই ক্রিকেটারের বিরুদ্ধে বেপরোয়া ও মাতাল অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে ভারতীয় ন্যায় সংহিতা (বিএনএস) অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে। পুলিশ মার্টিনের ব্যবহৃত এমজি হেক্টর গাড়িটি জব্দ করেছে।
৫৩ বছর বয়সী জ্যাকব মার্টিন ভারতের হয়ে ১০টি একদিনের আন্তর্জাতিক (ওডিআই) ম্যাচ খেলেছেন। তিনি বরোদা রঞ্জি দলের সাবেক অধিনায়ক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
উল্লেখ্য, এর আগে ২০১১ সালে মানব পাচারের অভিযোগে দিল্লি পুলিশ তাকে গ্রেপ্তার করেছিল।
সূত্র: এনডিটিভি
/অ