দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে ১৫ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ। শাই হোপের নেতৃত্বাধীন এই দলে বড় চমক হয়ে এসেছে একাধিক পরিবর্তন। তারকা পেসার আলজারি জোসেফ ও এভিন লুইসকে বাদ দিয়ে ক্যারিবীয় ক্রিকেট বোর্ড জায়গা দিয়েছে হার্ডহিটার কুয়েন্টিন স্যাম্পসনের মতো নতুন মুখকে।
দক্ষিণ আফ্রিকার এসএ২০ লিগের কারণে সাম্প্রতিক সিরিজে অনুপস্থিত থাকা শাই হোপ, রোস্টন চেইস, আকিল হোসেনসহ বেশ কয়েকজন অভিজ্ঞ ক্রিকেটার ফিরেছেন বিশ্বকাপ দলে, ফলে শক্তি ও অভিজ্ঞতার মিশেলে ভারসাম্যপূর্ণ একটি স্কোয়াড নিয়ে শিরোপা মিশনে নামতে যাচ্ছে দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
ওয়েস্ট ইন্ডিজ দল
শাই হোপ (অধিনায়ক), শিমরন হেটমায়ার, জনসন চার্লস, ব্র্যান্ডন কিং, রোস্টন চেইস, জেসন হোল্ডার, রভম্যান পাওয়েল, শেরফেন রাদারফোর্ড, রোমারিও শেফার্ড, কুয়েন্টিন স্যাম্পসন, আকিল হোসেন, গুডাকেশ মোতি, শামার জোসেফ, জেডেন সিলস ও ম্যাথু ফোর্ড।
/অ