দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

আসন্ন আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এ পাকিস্তান ক্রিকেট দলের অংশগ্রহণ নিয়ে সিদ্ধান্ত নেবেন পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি জানান, শুক্রবার বা আগামী সোমবার এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
বিশ্বকাপের গ্রুপ পর্বে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত দলের বিপক্ষে ১৫ ফেব্রুয়ারি কলম্বোতে ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে নিরাপত্তা এবং রাজনৈতিক কারণে পাকিস্তান এই ম্যাচ বয়কটের ব্যাপারে চিন্তাভাবনা করছে।
বাংলাদেশও নিরাপত্তাজনিত কারণে ভারতের মাটিতে খেলা থেকে বিরত থাকায় আইসিসি বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দিয়েছে। পাকিস্তান শুরু থেকেই বাংলাদেশের পাশে দাঁড়িয়ে তাদের সমর্থনে একমাত্র ভোট দিয়েছে। এমন পরিস্থিতিতে পাকিস্তানও ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের সম্ভাবনা তৈরি হয়েছে।
তবে বিশ্বকাপ বয়কট করলে পাকিস্তানকে আইসিসির কঠোর শাস্তির মুখোমুখি হতে হতে পারে। তাই পিসিবি এ নিয়ে নানা বিকল্প ভাবনা করছে এবং নিরাপত্তা ও রাজনৈতিক দিকগুলো বিবেচনা করে সিদ্ধান্ত নেবে।
পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে বলেন, আমরা আগামী শুক্রবার বা সোমবার এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবো।
এভাবে বিশ্বকাপের সঞ্চালন ও অংশগ্রহণ নিয়ে রাজনৈতিক চাপের প্রভাব প্রকট হচ্ছে, যা আন্তর্জাতিক ক্রিকেটের ভবিষ্যৎেও বড় প্রশ্ন তুলে দিচ্ছে।
জে আই