দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান আবারও দলে ফিরতে পারেন। পরবর্তী সিরিজ থেকে জাতীয় দলে খেলার জন্য সাকিব আল হাসানকে বিবেচনা করবে বিসিবি।
শনিবার (২৪ জানুয়ারি) জরুরি সভা শেষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন।
জানা গেছে, সাকিবকে জাতীয় দলে ফেরানোর পাশাপাশি কেন্দ্রীয় চুক্তিতেও ফেরানোর ব্যাপারে আলোচনা হচ্ছে। এবারের কেন্দ্রীয় চুক্তিতে জায়গা পাচ্ছেন মোট ২৭ ক্রিকেটার। এই বিষয়টিও নিশ্চিত করেছে বিসিবি।
সব মিলিয়ে সাকিবকে দলে ফেরানোর সব রকমের তোড়জোড় শুরু করে দিয়েছে আইসিসি।