দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক পদ ছাড়লেন ইশতিয়াক সাদেক। পরিচালক পদের পাশাপাশি বিসিবির গেম ডেভেলপমেন্টের চেয়ারম্যান হিসেবে পদত্যাগ করেছেন তিনি।
শনিবার (২৪ জানুয়ারি) গণমাধ্যম বিসিবির এক সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, বিসিবির বর্তমান পরিচালনা পর্ষদের একজন পরিচালক ছিলেন ইশতিয়াক সাদেক।
আজ দুপুরে বিসিবির বোর্ড সভা অনুষ্ঠিত হয়েছে। আর সেখানেই পদত্যাগপত্র জমা দিয়েছেন ইশতিয়াক। তবে ঠিক কী কারণে পদত্যাগ করেছেন সেটি এখনো নিশ্চিত করে জানা যায়নি।
বোর্ড পরিচালকের পাশাপাশি বিসিবির গেম ডেভেলপমেন্টের চেয়ারম্যানের দায়িত্বেও আর থাকছেন না তিনি।
জানা গেছে, অনন্ত আরও দুই জন বোর্ড পরিচালক পদত্যাগ করতে পারেন।
এর আগে ফিক্সিংয়ের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক মোখলেসুর রহমান শামীম। সম্প্রতি ক্রীড়া সাংবাদিক রিয়াসাদ আজিম তার ব্যক্তিগত সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে শামীমের ফিক্সিং কাণ্ড নিয়ে প্রতিবেদন প্রকাশ করেন। এরপরই শুক্রবার সব দায়িত্ব থেকে নিজের সরে দাঁড়ানোর কথা জানান।