• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • খেলা

বাংলাদেশকে ‘শাস্তির’ হুমকি দিয়ে যা বললেন আইসিসি চেয়ারম্যান

স্পোর্টস ডেস্ক
  ২৪ জানুয়ারি ২০২৬, ১৮:৩৭

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: দেশ টিভি
ছবি: দেশ টিভি

ভারতে গিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে অস্বীকৃতি জানিয়েছে বাংলাদেশ। বিষয়টি নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রতি নাখোশ আইসিসির চেয়ারম্যান জয় শাহ।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

এই ইস্যুতে বাংলাদেশের বিরুদ্ধে কঠোর শাস্তি নেওয়ার হুমকি দিয়েছেন তিনি, সংবাদ সংস্থা এএনআইয়ের বরাত দিয়ে এমনটি জানিয়েছে হিন্দুস্তান টাইমস।

টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে চাইলে যেতে হবে ভারতেই; এই মর্মে সিদ্ধান্ত জানাতে ২১ জানুয়ারি বিসিবিকে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছিল আইসিসি। তাতেও নিজেদের অবস্থানের পরিবর্তন করেনি বিসিবি। সংস্থাটি জানিয়েছে, নিরাপত্তাজনিত কারণে ভারতে দল পাঠানো হবে না।

এএনআই জানিয়েছে, টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে না এলে বাংলাদেশের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা ভাবছেন জয় শাহ। তবে আইসিসি চেয়ারম্যান কী ব্যবস্থা নেবেন সে বিষয়ে প্রতিবেদনে কিছু জানানো হয়নি।

টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে এখনো চেষ্টা চালিয়ে যাচ্ছে বিসিবি। ভারতে যেতে না চাইলেও নিজেদের ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নিতে আবারও আইসিসিকে চিঠি দিয়েছে আমিনুল ইসলাম বুলবুলের বোর্ড। সেই চিঠি নিরপেক্ষ কমিটির (ডিআরসি) কাছে পাঠানোর দাবি জানিয়েছে বিসিবি। পিটিআইকে আইসিসির এক কর্মকর্তা জানিয়েছেন, তাতে অবশ্য কোনো লাভ হবে না বাংলাদেশের। কারণ, আইসিসির সিদ্ধান্ত বা বিজ্ঞপ্তির বিরুদ্ধে গিয়ে কাজ করার অধিকার নেই ডিআরসির।

পিটিআইকে আইসিসির ওই কর্মকর্তা বলেন, ‘বাংলাদেশ ডিআরসিতে যেতেই পারে। কিন্তু পরিচালন পর্ষদের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল শুনানির ক্ষমতা ওই কমিটির নেই।’

আরও পড়ুন

বাংলাদেশ বিশ্বকাপ বর্জন করলে নিজেই ক্ষতিগ্রস্ত হবে: আজহারউদ্দিন

টি-টোয়েন্টি বিশ্বকাপ / বাংলাদেশের বদলে স্কটল্যান্ডকে নিল আইসিসি

গত ২২ জানুয়ারি সংবাদ সম্মেলন করে টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে নিজেদের দৃঢ় অবস্থানের কথা জানায় বিসিবি। তার আগে আইসিসিকে অবহিত না করায় সংস্থাটির সভাপতি বুলবুলের ওপর ক্ষুব্ধ আইসিসি। ওই কর্মকর্তা আরও বলেন, ‘আইসিসি বোর্ডের সদস্যরা বিসিবি সভাপতির ওপর অত্যন্ত ক্ষুব্ধ। আইসিসিকে জানানোর আগে সংবাদ সম্মেলন করেছে। আসিফ নজরুল (যুব ও ক্রীড়া উপদেষ্টা) কথা বলেছিলেন। যিনি আইসিসির কাছে গ্রহণযোগ্য নন। আইসিসিকে নিজেদের অবস্থান জানানোর আগে আমিনুল কী করে এমন একজনকে সাংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে দিতে পারেন? এটা একদমই উচিত হয়নি।’

টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হবে আগামী ৭ ফেব্রুয়ারি। ওই কর্মকর্তা জানিয়েছেন, হাতে খুব বেশি সময় না থাকায় বাংলাদেশ ইস্যুতে আর বিলম্ব করতে চাইছে না আইসিসি। আজকের মধ্যেই বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডের নাম জানিয়ে দেওয়া হতে পারে বলেও দাবি ওই কর্মকর্তার। ইতিমধ্যে বিশ্বকাপের জন্য স্কটিশদের প্রস্তুত থাকার নির্দেশনাও দিয়েছে আইসিসি।

কে

  • জয় শাহ
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।