দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বাংলাদেশ দলের প্রথম সুপারস্টার মোহাম্মদ আশরাফুল। তার নান্দনিক ব্যাটিং মুগ্ধ করেনি এমন মানুষ কমই আছে। কিন্তু ফিক্সিংয়ের কালো থাবায় অকালে শেষ হয়ে গেছে তার আন্তর্জাতিক ক্যারিয়ার। তাই তো অনেকটাই আলোচনার বাইরে চলে চলে গেছেন এই ডান হাতি ব্যাটার।
তবে সম্প্রতি ব্যাট হাতে ঝড় তুলে আবারও আলোচনায় আশরাফুল। যদিও সেটা দেশে নয়, বিদেশে। ফ্রান্সের টি-টেন লিগে এসি স্টেইন্সের (একাডেমিয়া ডি ক্রিকেট ডি স্টেইন্স) হয়ে নিজের প্রথম ম্যাচ খেলতে নেমে ঝড় তোলেন চার-ছক্কার ঝড়।
মাত্র ৪০ বলে ২৯৫ স্ট্রাইক রেটে খেলেছেন ১১৮ রানের বিধ্বংসী ইনিংস। তার এই ইনিংসে ছিল ২০টি চার ও ৪টি বিশাল ছক্কা। আশরাফুলের শতকে ভর করে দল পেয়েছে ১০ উইকেটের বিশাল জয়।
ওই ম্যাচে আশরাফুলদের প্রতিপক্ষ ভিলেনুভে সুপার কিংস সিসি আগে ব্যাট করে ১৩৭ রান সংগ্রহ করে ৩ উইকেটে। ১৩৮ রানের টার্গেট তাড়া করতে নেমে রীতিমতো ঝড় তোলেন আশরাফুল। লক্ষ্য তাড়া করতে নেমে ৮.৩ ওভারেই জয় নিশ্চিত করে এসি সেইন্টস। আশরাফুলের সতীর্থ মল্লিক শুভ ১২ বলে ১ চার ও ১ ছক্কায় ১৭ রানে অপরাজিত থাকেন।
এমআর/