• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • খেলা

কোচ হওয়ার চিন্তা নেই, অবসরে কি করবেন জানালেন মেসি

স্পোর্টস ডেস্ক
  ০৮ জানুয়ারি ২০২৬, ০৮:১১

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

খেলোয়াড়ি জীবন শেষ করার পর কোচ হওয়ার চিন্তা নেই লিওনেল মেসির। বরং নিজের একটি ক্লাবের মালিক হয়ে সেটিকে গড়ে তোলা ও উন্নয়নের কাজ করতে চান আর্জেন্টাইন মহাতারকা। ইন্টার মিয়ামি অধিনায়ক মেসি এমনটাই জানিয়েছেন আর্জেন্টিনার স্ট্রিমিং চ্যানেল লুজু টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে। যা গত মঙ্গলবার প্রচারিত হয়।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মেসি বলেন, ‘আমি নিজেকে কোচ হিসেবে দেখি না। ম্যানেজার হওয়ার ধারণাটা ভালো লাগে; কিন্তু মালিক হওয়াটাই আমার বেশি পছন্দ। আমি চাই নিজের একটি ক্লাব থাকুক, যেটা একেবারে নিচের স্তর থেকে শুরু করে ধীরে ধীরে বড় করব। শিশু-কিশোরদের উন্নতির সুযোগ দিতে চাই, যেন তারা কিছু গুরুত্বপূর্ণ অর্জন করতে পারে। যদি বেছে নিতে হয়, এটিই আমাকে সবচেয়ে বেশি আকর্ষণ করে।’

সম্প্রতি ইন্টার মিয়ামির সঙ্গে ২০২৮ এমএলএস মৌসুম পর্যন্ত চুক্তির মেয়াদ বাড়িয়েছেন মেসি। ফলে আরও কয়েক বছর মাঠে দেখা যাবে তাকে। তবে মাঠের বাইরে ভবিষ্যতের পরিকল্পনাও ইতিমধ্যেই শুরু করে দিয়েছেন তিনি।

এরই অংশ হিসেবে দীর্ঘদিনের সতীর্থ লুইস সুয়ারেজ–এর সঙ্গে যৌথভাবে উরুগুয়ের চতুর্থ বিভাগে একটি ক্লাব চালু করেছেন মেসি। ক্লাবটির নাম দেপোর্তিভো এলএসএম, যার নামের আদ্যক্ষর এসেছে লুইস সুয়ারেজ ও মেসির নাম থেকে। বর্তমানে এই ক্লাবে প্রায় ৮০ জন পেশাদার কর্মী কাজ করছেন এবং সদস্য সংখ্যা ৩ হাজারের বেশি।

সুয়ারেজ বলেন, ‘দেপোর্তিভো এলএস একটি পারিবারিক স্বপ্ন, যা ২০১৮ সালে শুরু হয়েছিল। এখন আমাদের সদস্য সংখ্যা ৩ হাজারের বেশি, অনেক দূর এগিয়েছি। উরুগুয়ের ফুটবলকে-যে জায়গাটিকে আমি ভালোবাসি এবং যেখানে আমার বেড়ে ওঠা-সেখানে কিশোর ও শিশুদের জন্য সুযোগ ও প্রয়োজনীয় উপকরণ দিতে চাই।’

প্রথমে সুয়ারেজ একাই প্রকল্পটি শুরু করেছিলেন, পরে মেসিকে এতে যুক্ত করেন। এই উদ্যোগ নিয়ে মেসি বলেন, ‘তুমি আমাকে বেছে নিয়েছ, এতে আমি গর্বিত ও আনন্দিত। এই প্রকল্পকে আরও এগিয়ে নিতে এবং সব সময় তোমার পাশে থাকতে চাই।’

আরও পড়ুন

ভারতে খেলতে না যাওয়ার বিষয়ে আমরা অনড়: আসিফ নজরুল

টানা পঞ্চম হার নোয়াখালীর, নাসিরের রেকর্ড ফিফটিতে ঢাকার বড় জয়

এছাড়াও যুব ফুটবল উন্নয়নের লক্ষ্যে মেসি সম্প্রতি চালু করেছেন মেসি কাপ, অনূর্ধ্ব-১৬ পর্যায়ের একটি আন্তর্জাতিক টুর্নামেন্ট। মিয়ামিতে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় বিশ্বের বিভিন্ন দেশের ৮টি একাডেমি দল অংশ নেয়। গত ডিসেম্বরে অনুষ্ঠিত প্রথম আসরের ফাইনালে আতলেতিকো মাদ্রিদকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় রিভার প্লেট।

সব মিলিয়ে, ভবিষ্যৎ পরিকল্পনা থাকলেও আপাতত খেলোয়াড় হিসেবেই মনোযোগ ধরে রাখতে চান মেসি। ডিফেন্ডিং এমএলএস কাপ চ্যাম্পিয়ন ইন্টার মিয়ামি ২০২৬ মৌসুম শুরু করবে ২১ ফেব্রুয়ারি, অ্যাওয়ে ম্যাচে লস অ্যাঞ্জেলেস এফসির বিপক্ষে।

কে

  • মেসি
এ সম্পর্কিত আরও খবর
৯০০ গোলের দ্বারপ্রান্তে মেসি
৯০০ গোলের দ্বারপ্রান্তে মেসি
নিজেকে ‘ভীষণ রকম অদ্ভুত’ মানুষ বললেন মেসি
নিজেকে ‘ভীষণ রকম অদ্ভুত’ মানুষ বললেন মেসি
মেসিকে ছাড়িয়ে ড্রিবলিংয়ে ইতিহাস গড়লেন লামিনে ইয়ামাল
মেসিকে ছাড়িয়ে ড্রিবলিংয়ে ইতিহাস গড়লেন লামিনে ইয়ামাল
মেসিকে আম্বানির ১৩ কোটির ঘড়ি উপহার, কী রয়েছে তাতে?
মেসিকে আম্বানির ১৩ কোটির ঘড়ি উপহার, কী রয়েছে তাতে?
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।