দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পৃথিবীর মায়া ত্যাগ করলেন বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক ও আরচ্যারি ফেডারেশনের নির্বাহী সদস্য রফিকুল ইসলাম টিপু। রাজধানীর আজগর আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ মঙ্গলবার বিকেল তিনটায় ৬২ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই ক্রীড়া সংগঠক।
গতকাল সোমবার সকালে অচেতন হয়ে পড়েন টিপু। এরপর দ্রুত হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। সিটি স্ক্যান করানোর পর রিপোর্ট ভালো না আসায় আইসিইউতে রাখা হয়।
এতেও অবস্থার উন্নতি হয়নি বরং আরও সংকটাপন্ন হওয়ায় নেওয়া হয় লাইফ সাপোর্টে। শেষ পর্যন্ত মস্তিষ্কের রক্তক্ষরণের কারণে চলে গেলেন না ফেরার দেশে।
আজ বিকেল সাড়ে ৫টায় শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্সে তার নামাজের জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
সত্তর দশক থেকে টিপু যুক্ত ছিলেন টেবিল টেনিসের সঙ্গে। বাংলাদেশে অনুষ্ঠিত জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন গেমসে তিনি অ্যাক্রিডিটেশন কমিটির সদস্য হিসাবে দায়িত্ব পালন করছেন তিনি।
এমআর/