দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পাকিস্তানের হয়ে মোহাম্মদ আমীরের আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারটা শুরু করেছিলেন দুর্দান্তভাবে। তার আবির্ভাব নতুন করে প্রাণ দিয়েছিল পাকিস্তানের ক্রিকেটকে। কিন্তু ফিক্সিংয়ের কালো জগতে পা বাড়িয়ে নিষিদ্ধ হন ক্রিকেট থেকে। লম্বা সময় সব ধরণের ক্রিকেট থেকে বাইরে থাকার পর আবারও ফিরেন। ফিরেও নিজেকে প্রমাণ করেছেন কিন্তু থিতু হতে পারেননি।
এরপর খেলে চলেছেন দেশে বিদেশের নানা ফ্র্যাঞ্চাইজি লিগ, কাউন্টি ক্রিকেটে। তবে এতদিন ইংল্যান্ডের কাউন্টিতে যে পরিচয়ে খেলেছেন সেই পরিচয় আর থাকছে না আমিরের। এবার তিনি খেলবেন ব্রিটিশ পাসপোর্ট নিয়ে।
ইংল্যান্ডের দা টেলিগ্রাফের জানিয়েছে, স্থানীয় ক্রিকেটার হিসেবেই কাউন্টি দল ডার্বিশায়ারের হয়ে মাঠে নামবেন পাকিস্তানি এই পেসার। দলটির হেড কোচের দায়িত্বে রয়েছেন পাকিস্তানের সাবেক কোচ মিকি আর্থার। সেদিক থেকে ডার্বিশায়ারের সঙ্গে পাকিস্তানের ক্রিকেটারদের সম্পর্ক বেশ ভালো।
অস্ট্রেলিয়ান এই কোচ এখন পাকিস্তানের ডিরেক্টর অব ক্রিকেট হিসেবে কাজ করছেন ডার্বিশায়ারের দায়িত্ব সামলানোর পাশাপাশি। তাই আগামী মৌসুমের জন্য আর্থার ঢেলে সাজাচ্ছেন দলটিকে।
শুধু আমীর নয়, এর আগেও অনেক পাকিস্তানি কাউন্টি খেলে ব্রিটিশ নাগরিকত্ব নিয়েছেন। সাবেক অলরাউন্ডার আজহার মাহমুদও পরে খেলেছেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল)। আমিরও হাটছেন একই পথে।
সম্প্রতি পাকিস্তানি একটি টিভি চ্যানেলে দেওয়া সাক্ষাতকারেও এমনটাই জানিয়েছেন আমীর। এর আগে ইংল্যান্ডে এসেক্স ও গ্লস্টারশায়ারের হয়ে কাউন্টি চ্যাম্পিয়নশিপ ও টি-টোয়েন্টি ব্লাস্টে খেলেছেন আমির।