দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

টি-টোয়েন্টি র্যাংকিংয়ে বেশ ভালো উন্নতি হয়েছে সাকিব আল হাসান ও নাসুম আহমেদের। আফগানিস্তানের বিপক্ষে সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি সিরিজে ব্যাটে-বলে দুর্দান্ত পারফরম্যান্সের পুরষ্কার পেয়েছেন সিরিজ সেরা হয়ে। এ কারণে বোলিং র্যাংকিংয়ে উন্নতি হয়েছে ৮ ধাপ। বর্তমান র্যাংকিং অনুযায়ী সাকিবের অবস্থান ১৬।
সাকিব ৮ ধাপ এগুলেও লম্বা লাফ দিয়েছেন স্পিনার নাসুম আহমেদ। তিনি ১৩ ধাপ এগিয়ে উঠে এসেছেন ৩৩তম স্থানে। পয়েন্ট টেবিলে সাকিবের রেটিং পয়েন্ট ৬১৬ আর নাসুমের ৫৫০। সমান রেটিং পয়েন্ট নিয়ে যৌথভাব সাকিবের সঙ্গে অবস্থান করছেন পাকিস্তানের পেসার শাহীন শাহ আফ্রিদি।
দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ৪২ রান দিয়ে সর্বোচ্চ চার উইকেট নেন সাকিব। সমান ম্যাচে নাসুম পান ১ উইকেট। দ্বিতীয় ম্যাচে উইকেট শূন্য থাকলেও বল হাতে বেশ কিপ্টে ছিলেন নাসুম। ৪ ওভারে মাত্র ১৫ রান দেন তিনি।
তবে বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচে মাত্র ১ উইকেট পেলেও শীর্ষস্থান ধরে রেখেছেন আফগানিস্তানের অধিনায়ক রশিদ খান। টেবিলে তার রেটিং পয়েন্ট ৭১৩। এছাড়া ৬৯০ রেটিং পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে আছেন অস্ট্রেলিয়ার জশ হ্যাজলউড।