দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

এক ম্যাচে ২৭ গোল কীভাবে সম্ভব! শিরোনাম দেখে চোখ কপালে উঠতে পারে আপনার। তবে এমনটাই করেছে জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখ।
জার্মান ফুটবলের নবম স্তরের ক্লাব হোটাফ ইগানের বিপক্ষে ২৭ গোলের ব্যবধানে জিতে প্রাক-মৌসুম প্রস্তুতি শুরু করেছে বায়ার্ন। অন্যদিকে একটি গোলও করতে পারেনি প্রতিপক্ষ হোটাফ।
এ নিয়ে ‘ইএসপিএনের’ জানিয়েছেন হোটাফকে পেলেই জ্বলে ওঠে বায়ার্ন। এ পর্যন্ত দুই দল মুখোমুখি হয়েছে তিনবার। এই তিন ম্যাচে বায়ার্ন করেছে ৭০টি গোল। বিপরীতে হজম করেছে মাত্র ২টি গোল।
২০১৮ সালে বায়ার্ন জয় পায় ২০-২ গোলের ব্যবধানে। এরপর ২০১৯ সালে দ্বিতীয়বারের দেখায় হোটাফকে হারায় ২৩-০ গোলে। সবশেষ ম্যাচের স্কোর কী সেটি এখন সবার জানা।
মঙ্গলবার ২৭ গোলে জয়ের ম্যাচে ৫টি করে গোল করেছেন জামাল মুসিয়ালা, মার্সেল সাবিতজার ও মাথিস তেল। তিনটি গোল করেছেন সার্জ নাব্রি । বার্য়ানের সর্বমোট ১৩ জন খেলোয়াড় এই ম্যাচে গোল পেয়েছেন। হিসেব অনুযায়ী প্রতি ৩.৩৩ মিনিট পর পর গোল হজম করেছে হোটাফ।