দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ইতালির রাজধানী রোমে শুরু হয়েছে বহু প্রতীক্ষিত মিনি ওয়ার্ল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্ট। উদ্বোধনী ম্যাচে পাকিস্তানকে পরাজিত করে দুর্দান্ত সূচনা করেছে ইতালিস্থ বাংলাদেশ ক্রিকেট দল।
রোববার স্থানীয় সময় সকাল ১০টায় রোমের রিভিবিয়া ক্রিকেট গ্রাউন্ডে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন হয়। উদ্বোধনী ম্যাচে দলীয় সমন্বয় ও ব্যাটিং-বোলিংয়ে নৈপুণ্য দেখিয়ে পাকিস্তানকে হারিয়ে বিজয়ের স্বাদ পায় বাংলাদেশ দল।
এবারের টুর্নামেন্টে বাংলাদেশ ছাড়াও অংশ নিচ্ছে ইতালি, ভারত, আফগানিস্তানসহ এশিয়ার বিভিন্ন দেশের প্রবাসী দলগুলো।
উল্লেখ্য, ২০১৬ সালের আসরেও চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ দল। সেই অর্জন এবার দলটির আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দিয়েছে। টুর্নামেন্টটি চলবে আগামী কয়েক সপ্তাহ, এবং ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে রোমের রিভিবিয়া ক্রিকেট গ্রাউন্ডেই।
এমএস/