দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

চোট কাটিয়ে ফিরেই ফের মাঠের বাইরে ছিটকে গেলেন লামিনে ইয়ামাল। কুঁচকির পুরোনো চোটে আবারও আক্রান্ত হয়েছেন বার্সেলোনার এই তরুণ ফরোয়ার্ড। ফলে আসন্ন ম্যাচগুলোয় তাকে পাচ্ছে না তার ক্লাব ও জাতীয় দল।
শুক্রবার ২৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছিলেন স্পেন জাতীয় দলের কোচ লুইস দে লা ফুয়েন্তে। জর্জিয়া ও বুলগেরিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের দুই ম্যাচে ইয়ামালকে রাখেন তিনি। কিন্তু এর কয়েক ঘণ্টা পরই এক বিবৃতিতে বার্সেলোনা জানায়, চ্যাম্পিয়ন্স লিগে পিএসজির বিপক্ষে ম্যাচ শেষে ইয়ামালের পুরোনো কুঁচকির চোট ফিরে এসেছে। এই চোট সারাতে তার দুই থেকে তিন সপ্তাহ সময় লাগতে পারে।
এর আগে গত মাসেও একই চোটের কারণে ক্লাব ও জাতীয় দলের মধ্যে টানাপোড়েন দেখা দিয়েছিল। সেই সময় বার্সার হয়ে ভ্যালেন্সিয়া, নিউক্যাসল ইউনাইটেড, গেতাফে ও রেয়াল ওবিয়েদোর বিপক্ষে মাঠে নামতে পারেননি এই তরুণ তারকা। চোট কাটিয়ে সম্প্রতি রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে বদলি হিসেবে মাঠে নামেন তিনি। এরপর পিএসজির বিপক্ষে পূর্ণ ৯০ মিনিট খেললেও ফের চোটে পড়লেন।
লা লিগায় আগামী রোববার সেভিয়ার বিপক্ষে ইয়ামালকে পাচ্ছে না বার্সেলোনা। একইভাবে আন্তর্জাতিক বিরতির পর ১৮ অক্টোবর জিরোনা ও ২১ অক্টোবর চ্যাম্পিয়ন্স লিগে অলিম্পিয়াকোসের বিপক্ষেও তার খেলা অনিশ্চিত। তবে প্রত্যাশিত সময়ে সেরে উঠতে পারলে ২৬ অক্টোবর মৌসুমের প্রথম এল ক্লাসিকোয় রিয়াল মাদ্রিদের বিপক্ষে মাঠে ফেরার সম্ভাবনা রয়েছে।
জে আই/