দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

হংকংকে ৭ উইকেটে হারিয়ে দারুণভাবে এশিয়া কাপের ১৭তম আসর শুরু করেছে বাংলাদেশ। এবার সুপার ফোরের পথে এগিয়ে যেতে আগামীকাল গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে টাইগাররা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়।
হংকংয়ের বিপক্ষে ম্যাচে বাংলাদেশ বোলাররা দারুণ নৈপুণ্য দেখায়। তাসকিন আহমেদ, তানজিম হাসান ও রিশাদ হোসেন ২টি করে উইকেট নেন। ২০ ওভারে হংকং ৭ উইকেটে ১৪৩ রানের বেশি করতে পারেনি। জবাবে লিটন দাসের ঝড়ো হাফ-সেঞ্চুরি ও তাওহিদ হৃদয়ের অপরাজিত ইনিংসে জয় নিশ্চিত করে বাংলাদেশ।
আগামী ম্যাচ নিয়ে পেসার তানজিম বলেন, ‘আমরা শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের জন্যই নামব। তাদের খেলোয়াড়দের আমরা ভালোভাবেই চিনি। পরিকল্পনা নিয়ে মাঠে নামলে জয় সম্ভব।’
দুই দলের সাম্প্রতিক পারফরম্যান্সে শ্রীলঙ্কা কিছুটা এগিয়ে থাকলেও টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ তাদের হারানোর অভিজ্ঞতা রাখে। তাই ম্যাচটি হতে যাচ্ছে সমান তালে লড়াইয়ের।
টি-টোয়েন্টিতে এ পর্যন্ত ২০বার মুখোমুখি হয়েছে দুই দল। এর মধ্যে বাংলাদেশ জিতেছে ৮ ম্যাচে, শ্রীলঙ্কা জিতেছে ১২ ম্যাচে।
এমএস/