দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন আসন্ন। ৪ অক্টোবর হতে যাওয়া এই লড়াইয়ে নামার ঘোষণা দিয়েছেন তামিম ইকবাল, বিসিবির সাবেক সভাপতি ফারুক আহমেদ ও বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। যা এখন দেশীয় ক্রীড়াঙ্গনে প্রধান আলোচনার বিষয়। এরই মাঝে বুলবুল প্রার্থিতা প্রত্যাহারের জন্য হুমকি পাওয়ার অভিযোগ তুলেছেন। সে কারণে নিরাপত্তা ও সরকারি বন্দুকধারী চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিয়েছেন তিনি।
গতকাল (বৃহস্পতিবার) বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী স্বাক্ষরিত একটি চিঠি পাঠানো হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। যেখানে আসন্ন বিসিবি নির্বাচনকে সামনে রেখে সভাপতি বুলবুলের নিরাপত্তা নিশ্চিতকরণ ও বন্দুকধারী নিয়োগের অনুরোধ জানানো হয়েছে। যদিও চিঠিতে হুমকি পাওয়ার বিষয়টি উল্লেখ করেনি বিসিবি।
ওই চিঠিতে বলা হয়, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আসন্ন পরিচালনা পরিষদ নির্বাচন-২০২৫ আয়োজনের বিষয়কে বিবেচনায় নিয়ে সভাপতির নিরাপত্তার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ছাড়া তাকে বোর্ডের কার্যক্রম পরিচালনায় ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে নিয়মিত যাতায়াত করতে হয়। সার্বিক পরিস্থিতি বিবেচনায় বোর্ড সভাপতির দৈনন্দিন যাতায়াতের ক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিতকরণ এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি নিয়ন্ত্রণে গানম্যান নিয়োজিতকরণ আবশ্যক।’
পরবর্তীতে দেশের বেসরকারি একটি টিভি চ্যানেলকে হুমকি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবি সভাপতি। কয়েকদিন আগে অজ্ঞাত নম্বর থেকে হুমকি পাওয়ার কথা জানিয়ে আমিনুল ইসলাম বুলবুল জানান, ‘ফোন দিয়ে বলা হয় ‘ইলেকশন না করলে হয় না?’ না করলে ভালো হয় আরকি। নিরাপত্তার বিষয়টি বড় ব্যাপার। ভয় লাগছে। ২-৩ দিন আগে এই ফোন এসেছিল।’
প্রসঙ্গত, আগামী ৪ অক্টোবর বিসিবির নির্বাচন আয়োজনের ঘোষণা দেওয়ার পর একের পর এক চমক আসছে। পরিচালক পদে নির্বাচনের কথা জানিয়ে সভাপতি পদে আসতে চান বলেও ইচ্ছাপ্রকাশ করেছেন সাবেক অধিনায়ক তামিম। পরবর্তীতে ফারুকসহ আরও কয়েকজনের পরিচালক নির্বাচনের কথা জানা গেছে। এর মাঝেই আসে বুলবুলের ঘোষণা।
/অ