দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পুত্রের পর এবার কন্যা সন্তানের বাবা হলেন জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সামাজিক মাধ্যমে এক পোস্টে সমর্থকদের এ তথ্য দেন তিনি।
মিরাজ লেখেন, ‘আলহামদুলিল্লাহ। সর্বশক্তিমান আল্লাহর অশেষ কৃপায় আজ দুপুরে আমাদের কন্যা সন্তানের জন্ম হয়েছে। মা ও মেয়ে দুজনেই সুস্থ আছেন। সবার কাছে আমাদের নবজাতকের জন্য দোয়া কামনা করছি।’
২০১৯ সালের মার্চে দীর্ঘদিনের প্রণয়ের পর খুলনার মেয়ে রাবেয়াকে বিয়ে করেছিলেন মিরাজ। তার এক বছর পর তাদের কোলজুড়ে আসে প্রথম সন্তান। তারা পুত্র সন্তানের নাম রাখেন মুদ্দাসসির হাসান ওয়াফিক।
/অ