দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
মৌসুমের শুরুটা একেবারেই আশানুরূপ হলো না ম্যানচেস্টার ইউনাইটেডের। প্রথম ম্যাচেই শিরোপার অন্যতম দাবিদার আর্সেনালের মুখোমুখি হয়েছিল রুবেন আমোরিমের শিষ্যরা। শক্তির ব্যবধান অনেক হলেও প্রায় পুরো ম্যাচে গানারদের আটকে রেখেছিল ইউনাইটেড। তবে একটিমাত্র ভুলের খেসারত দিতে হয়েছে তাদের। ফলে ১-০ গোলে হার দিয়ে মৌসুম শুরু করে রেড ডেভিলরা।
সোমবার মৌসুমের দ্বিতীয় ম্যাচে ফুলহ্যামের মাঠ ক্রাভেন কটেজে নামেন ব্রুনো ফার্নান্দেজরা। কিন্তু সেখানেও জয়ের দেখা পেল না ইউনাইটেড। আত্মঘাতী গোলে এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত ফুলহ্যামের সঙ্গে ১-১ গোলে ড্র করতে হয় তাদের।
ম্যাচের প্রথমার্ধেই বড় সুযোগ পেয়েছিল ম্যানইউ। পেনাল্টি থেকে এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েও ব্যর্থ হন অধিনায়ক ব্রুনো ফার্নান্দেজ। এরপর ম্যাচের ৫৮তম মিনিটে ফুলহ্যামের রদ্রিগো মুনিজ আত্মঘাতী গোল করে ম্যানইউকে এগিয়ে দেন ১-০ ব্যবধানে। তবে ৭৩ মিনিটে এমিলি স্মিথ রুয়ে গোল করে ফুলহ্যামকে সমতায় ফেরান।
টানা ৮ ম্যাচ ধরে ক্রাভেন কটেজে জয় পেয়ে আসছিল ম্যানইউ। কিন্তু এবার সেই রেকর্ডে ভাটা পড়লো। টানা দ্বিতীয় ম্যাচে জয়হীন রেড ডেভিলরা পয়েন্ট তালিকায় কেবল এক পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হলো।
জে আই/ আরএ