দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ক্রিস্টাল প্যালেস থেকে এবেরেচি এজকে এই মৌসুমে টটেনহ্যামে নেওয়ার পরিকল্পনা প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছিল। কিন্তু শেষ মুহূর্তে হাইজ্যাক করে তার নতুন ঠিকানা করে ফেলল আর্সেনাল।
বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত টটেনহ্যাম এজকে ক্রিস্টাল প্যালেস থেকে আনার চেষ্টা চালাচ্ছিল। কাগজপত্রও প্রস্তুত ছিল এবং এজের সঙ্গে ব্যক্তিগত কথাবার্তাও সম্পন্ন হয়েছিল।
হঠাৎ আর্সেনাল খেলোয়াড় দলে নেওয়ার দৌড়ে প্রবেশ করে। তাদের মূল লক্ষ্য ছিল জার্মান ফরোয়ার্ড কাই হাভার্টজ, কিন্তু হাঁটুর ইনজুরির কারণে দীর্ঘ সময় মাঠের বাইরে থাকতে পারেন তিনি। তাই দ্রুত বিকল্প হিসেবে এজের দিকে এগোতে হয় গানারদের।
আর্সেনাল প্রথমে এজের সঙ্গে ব্যক্তিগত চুক্তিতে পৌঁছায়, এরপর ক্রিস্টাল প্যালেসকে রাজি করানোর জন্য ৬০ মিলিয়ন পাউন্ড মূল মূল্য এবং ৭ মিলিয়ন পাউন্ড অ্যাড-অনসসহ মোট ৬৭ মিলিয়ন পাউন্ড (৯১ মিলিয়ন ডলার) অফার করে। প্যালেস রাজি হয়ে যায়।
জে আই/ আরএ