দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ওয়ানডেতে ৯৮ রানের বড় পরাজয় বরণ করেছে অস্ট্রেলিয়া। প্রতিপক্ষের মাঠে এটিই প্রোটিয়াদের সর্বোচ্চ রানের জয়। আগের রেকর্ড ছিল ১৯৯৪ সালে পার্থে ৮২ রানের জয়।
কেয়ার্নসে ২৯৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ভালোই শুরু করেছিল স্বাগতিকরা। ওপেনিং জুটিতে ট্রাভিস হেডের সঙ্গে ৬০ রান যোগ করেন মিচেল মার্শ। তবে হঠাৎ করেই খেই হারায় অজিরা। এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি তারা।
মধ্য ওভারে একাই ধস নামান কেশব মহারাজ। বাঁহাতি স্পিনে টানা তুলে নেন অস্ট্রেলিয়ার পাঁচ ব্যাটারকে— মারনাস লাবুশানে (১), ক্যামেরন গ্রিন (৩), জশ ইংলিস (৫), অ্যালেক্স ক্যারি (০) ও অ্যারন হার্ডি (৪)। মাত্র ২৮ রানের ব্যবধানে এই পাঁচ উইকেট তুলে নিয়ে ক্যারিয়ারের প্রথমবারের মতো পাঁচ উইকেট শিকারের কীর্তি গড়েন তিনি। তার বোলিং ফিগার দাঁড়ায় ৫ উইকেটের বিপরীতে ৩৩ রান।
অন্যপ্রান্তে একাই লড়াই চালিয়ে যান মিচেল মার্শ। ৮৮ রানের ইনিংসে ১০টি চার হাঁকান তিনি। তবে সেঞ্চুরি থেকে ১২ রান দূরে থাকতে আউট হলে ভেঙে পড়ে অজিদের আশা। শেষ পর্যন্ত ১৯৮ রানে থামে তাদের ইনিংস।
এর আগে ব্যাট হাতে ঝলক দেখায় দক্ষিণ আফ্রিকা। ওপেনার রায়ান রিকেলটন ফেরেন ৩৩ রানে। তবে এদিন দলের জন্য সর্বোচ্চ ৮২ রান করেন এইডেন মার্করাম। অধিনায়ক টেম্বা বাভুমা ফেরার ম্যাচে খেলেন ৬৫ রানের ইনিংস। এছাড়া ম্যাথিউ ব্রিটজকো যোগ করেন ৫৭ রান। তিন ফিফটিতে ভর করে ৮ উইকেটে ২৯৬ রানে ইনিংস শেষ করে প্রোটিয়ারা। অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নেন পার্টটাইম স্পিনার ট্রাভিস হেড।
তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডে হবে আগামী ২২ আগস্ট, ম্যাকেইতে।
/এমএস/অ