দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

আমি সবাইকে না বলতে পারলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে না বলা অসম্ভব। আমার রিটারমেন্টটা এ মুহূর্তে উঠিয়ে নিচ্ছি।
শুক্রবার (৭ জুলাই) এসব কথা বলেন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল।
এর আগে, প্রধানমন্ত্রীর ডাকে তার সঙ্গে সাক্ষাৎ করতে যান সাবেক এই অধিনায়ক। তার সঙ্গে ছিলেন আরেক সাবেক অধিনায়ক মাশরাফী বিন মর্তুজা। তামিমমের স্ত্রী আয়েশা সিদ্দিকাও সঙ্গে ছিলেন। তারা গণভবনে যাওয়ার পর পরই সেখানে ডেকে নেওয়া হয় বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনকে।
প্রসঙ্গত, গতকাল (বৃহস্পতিবার) হঠাৎ করেই সংবাদ সম্মেলন ডেকে অবসরের ঘোষণা দেন তামিম। তামিমের এমন আকস্মিক বিদায়ের ঘোষণায় বড় ধাক্কা খেয়েছিল বাংলাদেশ ক্রিকেট।
আরও সংবাদ-
* আমি তামিমদের খুব কাছের: পাপন * প্রধানমন্ত্রীর কথায় অবসর ভেঙে ফিরছেন তামিম