দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বৃহস্পতিবার (৬ জুলাই) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছিল তামিম ইকবালকে ডিনারে ডেকেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঘটনাটি ছিল গুজব। তবে আজ শুক্রবার (৭ জুলাই) ঠিকই প্রধানমন্ত্রীর অফিস থেকে ডাক পড়ে তামিমের।
দুপুরেই প্রধানমন্ত্রীর বাসভবনে সাক্ষাৎ করতে যান সাবেক এই অধিনায়ক। তার সঙ্গে আছেন আরেক সাবেক অধিনায়ক মাশরাফী বিন মর্তুজা। তামিম ইকবালের স্ত্রী আয়েশা সিদ্দিকাও সঙ্গে আছেন।
তারা গণভবনে যাওয়ার পর পরই সেখানে ডেকে নেওয়া হয় বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনকে। বর্তমানে সেখানে তামিমের অবসর সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা চলছে।
গতকাল বোর্ড মিটিং শেষে পাপন জানিয়েছেন, তামিমের জন্য অপেক্ষা করবে বোর্ড। যদিও তামিমের সঙ্গে পাপনসহ বিসিবির কেউই যোগাযোগ করতে পারছিলেন না। তবে প্রধানমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে তার সঙ্গে দেখা করতে গেলেন।
প্রসঙ্গত, গতকাল (বৃহস্পতিবার) হঠাৎ করেই সংবাদ সম্মেলন ডেকে অবসরের ঘোষণা দেন তামিম। তামিমের এমন আকস্মিক বিদায়ে বড় ধাক্কা খেল বাংলাদেশ ক্রিকেট। কারণ তামিমকে অধিনায়ক রেখেই চলতি বছরের এশিয়া কাপ ও বিশ্বকাপ পরিকল্পনা করেছিল বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট।