দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

আগামী বছরের ১-২১ মার্চ অস্ট্রেলিয়ার তিন শহর সিডনি, পার্থ ও গোল্ডকোস্টে অনুষ্ঠিত হবে নারী এশিয়া কাপ। আজ টুর্নামেন্টের ড্র হলেও ফরম্যাট ও ফিকশ্চার আরও আগেই নির্ধারিত হয়েছিল। ড্রতে বাংলাদেশ ‘বি’ গ্রুপের তৃতীয় নম্বর দল হওয়ায় সিডনি ও পার্থ দুই শহরে গ্রুপপর্বের তিনটি ম্যাচ খেলতে হবে।
অস্ট্রেলিয়া স্বাগতিক হিসেবে ‘এ’ গ্রুপের প্রথম দল। তারা গ্রুপের তিনটি ম্যাচ তিন ভেন্যুতে খেলবে। ফলে ‘এ’ গ্রুপের অন্য দু’টি দলকেও গোল্ডকোস্ট ছাড়া সিডনি ও পার্থ ভ্রমণ করতে হবে। শুধুমাত্র ‘এ’ গ্রুপের তৃতীয় দল ইরান গোল্ডকোস্টে তিন ম্যাচ খেলবে।
‘বি’ গ্রুপের ছয় ম্যাচের পাঁচটি রয়েছে সিডনির ওয়েস্টার্ন সিডনি স্টেডিয়ামে। শুধুমাত্র ‘বি’ গ্রুপের তৃতীয় ও চতুর্থ দলের মধ্যকার ম্যাচটি পার্থের র্যাকটেঙ্গুলার স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। ‘বি’ গ্রুপের তৃতীয় ও চতুর্থ নম্বর দল বাংলাদেশ এবং উজবেকিস্তানকে প্রথম দুই ম্যাচ সিডনির পর তৃতীয় ম্যাচ খেলতে পার্থ রওনা হতে হবে। ফিকশ্চারে ভেন্যু ও তারিখ থাকলেও ম্যাচের সময় এখনও দেয়নি এএফসি ও স্বাগতিক অস্ট্রেলিয়া।
‘সি’ গ্রুপের ছয় ম্যাচের পাঁচটি ম্যাচই হবে পার্থে। ‘সি’ গ্রুপে তৃতীয় ও চতুর্থ নম্বর দলের মধ্যকার ম্যাচটি সিডনির ওয়েস্টার্ন স্টেডিয়ামে হবে। এতে ভারত ও চাইনিজ তাইপে গ্রুপের শেষ ম্যাচ খেলতে পার্থ থেকে যাবে সিডনিতে।
/অ