• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • খেলা

মারা গেছেন কিংবদন্তি রেসলার হাল্ক হোগান

স্পোর্টস ডেস্ক
  ২৫ জুলাই ২০২৫, ১০:১৩

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

রেসলিং তারকা হাল্ক হোগান বৃহস্পতিবার (২৪ জুলাই) ৭১ বছর বয়সে মারা গেছেন। হাল্ক হোগানের আসল নাম টেরি বোলিয়া। হোগানের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে ওয়ার্ল্ড রেসলিং এন্টারটেইনমেন্ট (ডব্লিউডব্লিউই)।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

হোগানের ম্যানেজার ক্রিস ভোলো এনবিসি লস অ্যাঞ্জেলেসকে জানিয়েছেন, হোগান ফ্লোরিডার ক্লিয়ারওয়াটারে নিজ বাড়িতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন। মৃত্যুর সময় তিনি পরিবার-পরিজন পরিবেষ্টিত ছিলেন।

গত কয়েক সপ্তাহ ধরেই হোগানের স্বাস্থ্য নিয়ে নানা গুঞ্জন চলছিল। গত সপ্তাহেই হোগানের স্ত্রী স্কাই স্বামীর কোমায় থাকার গুজব অস্বীকার করেছিলেন। তিনি বলেছিলেন, একাধিক অস্ত্রোপচারের পর হোগানের হৃৎপিণ্ড ‘সবল’ আছে।

হাল্ক হোগানের অভিষেক হয় ১৯৭৭ সালে। আশির ও নব্বইয়ের দশকের সবচেয়ে জনপ্রিয় রেসলার ছিলেন তিনি। পরে বিনোদনের অন্যান্য মাধ্যমেও খ্যাতি অর্জন করেন। হাল্ক হোগান প্রফেশনাল রেসলিংকে বিলিয়ন ডলার মূল্যের পরিবারবান্ধব বিনোদনে রূপান্তরিত করতে সহায়তা করেন।

লাল-হলুদ পোশাক ‘রিয়েল আমেরিকান’ শিরোনামের প্রবেশ সংগীত ও ‘হাল্কাম্যানিয়াক’ নামে পরিচিত বিশাল ভক্তবাহিনীর জন্য তিনি বিখ্যাত ছিলেন। বয়স পঞ্চাশের কোঠায় পৌঁছানোর পরও তিনি রেসলিং চালিয়ে গেছেন। আশির দশকে ৬ ফুট ৭ ইঞ্চি উচ্চতা ও ২৯৫ পাউন্ড ওজনের এই রেসলার ছিলেন ভিন্স ম্যাকম্যাহন জুনিয়রের কোম্পানির প্রধান মুখ। হোগানের প্রভাব চলচ্চিত্র, টেলিভিশন, ভিডিও গেম, মার্চেন্ডাইজ এমনকি একটি পাস্তা রেস্তোরাঁর চেইনসহ পপ সংস্কৃতির প্রতিটি কোনায় পৌঁছেছিল।

তবে নানা সমালোচনায়ও জড়িয়েছেন হোগান। বর্ণবাদী মন্তব্যের জন্য ডব্লিউডব্লিউই ‘হল অব ফেম’ থেকে বহিষ্কৃত হওয়ার পর ২০১৮ সালে তিনি ফের সেখানে ঠাঁই পান। ২০১৬ সালে ফ্লোরিডার একদল জুরি গকার মিডিয়ার বিরুদ্ধে করা সেক্স টেপ মামলায় হোগানকে ১১৫ মিলিয়ন ডলার দেওয়ার রায় দেয়। এরপর শাস্তিমূলক ক্ষতিপূরণ হিসেবে আরও ২৫ মিলিয়ন ডলার যোগ করে। হোগান ছয়বার ডব্লিউডব্লিউই চ্যাম্পিয়নশিপ জিতেছেন। ২০০৫ সালে প্রথমবার ডব্লিউডব্লিউই ‘হল অব ফেম’-এ জায়গা পেয়েছিলেন তিনি।

এদিকে ডব্লিউডব্লিউই এক্স-এ হাল্ক হোগানের মৃত্যুতে শোক জানিয়ে লিখেছে, ‘পপ সংস্কৃতির অন্যতম পরিচিত মুখ হোগান ১৯৮০-র দশকে ডব্লিউডব্লিউইকে বিশ্বব্যাপী পরিচিতি অর্জনে সহায়তা করেন। ডব্লিউডব্লিউই হোগানের পরিবার, বন্ধু ও ভক্তদের প্রতি সমবেদনা জানাচ্ছে।’

/অ

  • রেসলিং তারকা হাল্ক হোগান
  • ডব্লিউডব্লিউই
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।