• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • খেলা

বদলাচ্ছে বাংলাদেশের টি-টোয়েন্টি ব্যাটিং

স্পোর্টস ডেস্ক
  ২১ জুলাই ২০২৫, ০৯:১৯

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

সালমান মির্জার বলটা ছিল অফ স্টাম্পের বাইরে। বলের লাইনে এসে পারভেজ হোসেন যে শট খেললেন, তাতে তাঁর এক হাত ছুটে গেল। তবে এক হাতে মারা ওই শটেই উড়িয়ে বল সীমানা পার করেছেন পারভেজ। ৫ ছক্কার ইনিংসে ৩৯ বলে ৫৬ রান করে ম্যাচসেরার পুরস্কার জিতে সংবাদ সম্মেলনে এসেছিলেন এই বাঁহাতি। কোন ছক্কাটা প্রিয় প্রশ্নের উত্তর পারভেজ বলেছেন, ‘এক হাতে মারা ওই ছক্কাটাই।’

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

টি-টোয়েন্টি সংস্করণে দ্রুত রান তোলার বড় মাধ্যমই ছক্কা। শুধু রোববার রাতে পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতেই নয়, বাংলাদেশের ব্যাটিংয়ে রান তুলতে ছক্কায় মনোযোগী হওয়ার প্রবণতা বেড়েছে বছর দু-এক ধরেই। পরিসংখ্যানই দিচ্ছে সেই সাক্ষ্য।

২০০৬ থেকে টি-টোয়েন্টি খেলে এলেও বাংলাদেশ দল ইনিংসে ১০ বা এর বেশি ছক্কা প্রথমবার মারতে পেরেছে এক যুগ পর। ২০১৮ সালে শ্রীলঙ্কার বিপক্ষে ১২ ছক্কায় কেটেছিল ওই খরা।

এর পরের সময়টা আরও ৮ বার ইনিংসে ১০টির বেশি ছক্কা মেরেছে বাংলাদেশ, যার ৭টিই গত দুই বছরে।

টি-টোয়েন্টিতে বাংলাদেশের ছক্কার হার যে নিয়মিতই বাড়ছে, সেটি স্পষ্ট এ বছরের পরিসংখ্যানেও। ২০২৫ সালে এখন পর্যন্ত ১০ টি-টোয়েন্টি খেলেছে বাংলাদেশ, এর মধ্যেই ম্যাচে ১০‍+ ছক্কা দেখা গেছে চারবার। আর ছক্কাসংখ্যার এই বৃদ্ধিতে বড় অবদান টি-টোয়েন্টি দলের দুই ওপেনার তানজিদ হাসান ও পারভেজের।

২৮ ম্যাচের টি-টোয়েন্টি ক্যারিয়ারে ৩২ ছক্কা মেরে এখন টি-টোয়েন্টিতে দেশের ইতিহাসের সবচেয়ে বেশি ছক্কার রেকর্ডে ৯ নম্বরে আছেন তানজিদ হাসান, তাঁর চেয়ে দুই ধাপ পিছিয়ে থাকা পারভেজ ১৬ ম্যাচে মেরেছেন ২৪ ছক্কা। ১৪১ ম্যাচে ৭৭ ছক্কায় তালিকায় সবার ওপরে মাহমুদউল্লাহ।

কাল পাকিস্তানের বিপক্ষে ম্যাচ জেতানো ইনিংসের পর পারভেজ স্পষ্ট করেই জানিয়ে দিয়েছেন, ছক্কা মারার এই মন্ত্র তাঁদের ব্যক্তিগত নয়, বরং পুরো দলেরই, ‘টি-টোয়েন্টি খেলতে হলে ছক্কা মারার সামর্থ্য থাকতেই হবে। আল্লাহর রহমতে আমাদের দলের সবার সে সামর্থ্যটা আছে।’

ওই সামর্থ্যের প্রমাণের জন্য বাংলাদেশ দল তাকিয়ে থাকে স্বীকৃত ব্যাটসম্যানদের দিকেই। সেটাই তাঁরা করেছেন পাকিস্তানের বিপক্ষে সিরিজ শুরুর ম্যাচে। মিরপুরে সফরকারীদের ১১০ রান বাংলাদেশ তাড়া করে ফেলেছে ২৭ বল আর ৮ উইকেট হাতে রেখে। ওপেনার পারভেজ মেরেছেন ৫ ছক্কা, চারে নামা তাওহিদ হৃদয় দুটি।

আরও পড়ুন

পাকিস্তানকে হারিয়ে ৯ বছরের খরা কাটাল বাংলাদেশ

তবে বাংলাদেশ দলের প্রত্যেক খেলোয়াড়েরই ছক্কা মারার সামর্থ্য আছে বলে বিশ্বাস পারভেজের, ‘একদম শেষ যে ব্যাটসম্যান আছে, সেও ছক্কা মারতে পারে। এটা আমাদের অনেক ভালো উপকার দিচ্ছে। এটা আরও যত ভালো আয়ত্ত করতে পারব, আমাদের জন্য ভালো হবে।’

পাকিস্তানের বিপক্ষে আগামীকাল ও ২৪ জুলাই পরের দুই টি-টোয়েন্টিতেও নিশ্চয়ই ওই ধারাবাহিকতা ধরে রাখতে চাইবেন তাঁরা।

কে

  • ছক্কা
  • ব্যাটিং
  • খেলা
এ সম্পর্কিত আরও খবর
তারাকান্দায় ক্রিকেট খেলায় বাধা দেয়ায় দোকানিকে পিটিয়ে হত্যা
তারাকান্দায় ক্রিকেট খেলায় বাধা দেয়ায় দোকানিকে পিটিয়ে হত্যা
আজ টিভিতে যে সব খেলা দেখবেন (২৪ মার্চ ২০২৬)
আজ টিভিতে যে সব খেলা দেখবেন (২৪ মার্চ ২০২৬)
টিভির পর্দায় খেলার সূচি
টিভির পর্দায় খেলার সূচি
আজ টিভিতে যা দেখবেন (২০ মার্চ ২০২৬)
আজ টিভিতে যা দেখবেন (২০ মার্চ ২০২৬)
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।