দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ভারত-কুয়েতের ফাইনালে ভারতের চ্যাম্পিয়ন হওয়ার মধ্য দিয়ে পর্দা নামলো বঙ্গবন্ধু সাফ চ্যাম্পিয়নশিপের। অন্যদিকে দীর্ঘ ১৪ বছর পর সাফের সেমি-ফাইনালে উঠেও ফাইনালে না খেলতে না পারার হতাশা নিয়ে দেশে ফিরেছে বাংলাদেশ দল।
সেমিতে কুয়েতের কাছে হারলেও চোখ চোখ রেখে লড়াই করেছিল বাংলাদেশ। এই লড়াই শেষ পর্যন্ত টেনে নেওয়ার অন্যতম নায়ক ছিলেন গোল রক্ষক আনিসুর রহমান জিকো।
এই লড়াইয়ের পুরস্কারও পেয়েছেন জিকো। ফাইনালে খেলার স্বপ্ন পূরণ না হলেও ব্যক্তিগত একটি অর্জন সঙ্গী হয়েছে বাংলাদেশের গোলরক্ষক আনিসুর রহমান জিকোর। এবারের সাফের সেরা গোলরক্ষকের পুরস্কার জিতেছেন তিনি।
টুর্নামেন্টের ফাইনাল শেষে পুরস্কার প্রদান অনুষ্ঠানে জিকোর নাম ঘোষণা করা হয় সেরা গোলরক্ষক হিসেবে। তবে সেমি ফাইনালে আসর শেষ হয়ে যাওয়ায় পুরষ্কার বিতরণী মঞ্চে উপস্থিত থাকতে পারেননি বাংলাদেশ দলের গোলরক্ষক।
তাই জিকোর পক্ষ থেকে স্মারক পুরস্কার গ্রহণ করেছেন সাফের কম্পিটিশন ম্যানেজার আসিফ। তিনি বাংলাদেশে এসে জিকোকে সেটি বুঝিয়ে দেবেন।
সেরা গোলরক্ষক হওয়ার পর কাল রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে অধিনায়ক জামাল ভুঁইয়ার সঙ্গে একটি ছবি পোস্ট করে আনিসুর রহমান লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, সাফ টুর্নামেন্টের সেরা গোলরক্ষক।’
এরপর সেই পোস্টের মন্তব্যে আনিসুর রহমান লিখেছেন, ‘তাদেরকে বলে দিয়েন সাফ টুর্নামেন্টের সেরা গোলরক্ষক আপনাদের জিকো।’
সাফে বাংলাদেশের খেলা চারটি ম্যাচেই দুর্দান্ত খেলেছেন জিকো। বেশ কয়েকটি অসাধারণ সেইভ করে দলকে বাঁচিয়েছেন গোল হজম করা থেকে। তার কল্যাণেই মূলত রক্ষণভাগ নির্ভার হয়ে খেলতে পেরেছে।