দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাজধানী ঢাকার ১১ ঘণ্টার সংক্ষিপ্ত সফর শেষ করে গতকাল (সোমবার) বিকেলে কলকাতা পা রাখেন এমিলিয়ানো মার্তিনেজ।
মঙ্গলবার (৪ জুলাই) কলকাতার মিলন মেলায় এমিলিয়ানো মার্তিনেজকে ঘিরে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ক্রীড়া সংগঠক শতুদ্র দত্তের সেই অনুষ্ঠানের নাম 'তাহাদের কথা'। সেখানে নিজের গল্প শুনিয়েছেন মার্তিনেজ । অনুষ্ঠানের এক পর্যায়ে মার্তিনেজের কাছে জিজ্ঞাসা করা হয়েছে, কে সেরা? রোনালদো না মেসি?
তিনি মেসিকেই সর্বশ্রেষ্ঠ আখ্যা দিয়েছেন। তিনি বলেন, অবশ্যই মেসি সর্বশ্রেষ্ঠ। রোনালদো কেবল একজন ফুটবলার মাত্র।
মেসি-রোনালদোর জায়গা কেউ নিতে পারবেন? এম প্রশ্নের জবাবে তিনি রোনালদোর কথা এড়িয়ে গিয়ে বলেন, মেসির জায়গা কেউ নিতে পারবে না। কারণ মেসি অন্য গ্রহের।
অনুষ্ঠানে ইস্টবেঙ্গলের পক্ষ থেকে এমিলিয়ানো মার্তিনেজকে সম্মান জানানো হয়। এ সময় ইস্টবেঙ্গলের পক্ষ থেকে দেওয়া হয় স্মারক ও সদস্যপদ। এছাড়া তাকে মোহনবাগানও সংবর্ধনা দেয়।