• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • খেলা

অ্যাতলেটিকোকে উড়িয়ে দিলো পিএসজি

স্পোর্টস ডেস্ক
  ১৬ জুন ২০২৫, ০৯:১৮

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

কদিন আগেই উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিতেছে পিএসজি। ইউরোপের শ্রেষ্ঠত্বের মুকুট নিয়ে খেলতে নেমে এবার ক্লাব বিশ্বকাপেও দারুণ সূচনা পেল ফরাসি জায়ান্টরা। দলের সেরা তারকা উসমান দেম্বেলেকে ছাড়াই অ্যাতলেটিকো মাদ্রিদকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে পিএসজি।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

ক্যালিফোর্নিয়ার রোজ বোলে রোববার ক্লাব বিশ্বকাপের হাই-ভোল্টেজ ম্যাচে মুখোমুখি হয়েছিল পিএসজি ও অ্যাতলেটিকো মাদ্রিদ। তবে ম্যাচজুড়ে কোনো প্রকার পাত্তা পায়নি স্প্যানিশ ক্লাবটি। বল দখল কিংবা আক্রমণ, সবখানেই দাপট দেখিয়েছে পিএসজি। ম্যাচজুড়ে ৭৪ শতাংশ বল ছিল পিএসজির কাছে। তার পাশাপাশি ১৬টি শটও নিয়েছে তারা।

দুই হাফে দুইটি করে গোল হয়েছে। ১৯তম মিনিটে গোলের শুরুটা করেন ফ্যাবিয়ান রুইজ। এরপর প্রতিপক্ষের জালের দেখা পেয়েছেন একে একে ভিতিনিয়া, সেনি মায়ুলু ও লি কাং-ইন।

ম্যাচের ১৯তম মিনিটে পাসিং ফুটবলে ডি-বক্সের বাইরে থেকে নিচু শটে দলকে এগিয়ে নেন রুইস। পিছিয়ে পড়ে কিছুটা চেষ্টা চালিয়েছে অ্যাতলেটিকো। যদিও খুব একটা সুবিধা করতে পারেনি। উল্টো প্রথমার্ধের শেষ সময়ে ব্যবধান দ্বিগুণ করে পিএসজি। কাভারাৎসখেলিয়ার পাস ধরে ডি-বক্সে ঢুকে জোরাল শটে গোলরক্ষককে পরাস্ত করেন পর্তুগিজ মিডফিল্ডার ভিতিনিয়া।

দ্বিতীয়ার্ধে বেশ কটি সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি অ্যাতলেটিকো। এর মধ্যে একবার জালও খুঁজে পেয়েছিলেন অ্যাতলেটিকোর আর্জেন্টাইন তারকা হুলিয়ান আলভারেজ। কিন্তু পজেশন নেওয়ার সময় দিজিরে দুয়েকে আতলেতিকোর কোকে ফাউল করায়, ভিএআরের সাহায্যে গোল দেননি রেফারি।

আরও পড়ুন

আজ টিভিতে যেসব খেলা দেখবেন

অ্যাতলেটিকোর ঘুরে দাঁড়ানোর চেষ্টা বিফলে যায় পিএসজির পরপর দুই গোলে। ম্যাচের ৮৭ মিনিটে মায়ুলু ব্যবধান আরও বাড়ান। প্রতিপক্ষের ভুলে ডি-বক্সে ফাঁকায় বল পেয়ে নিচু শটে গোলটি করেন ১৯ বছর বয়সী এই ফরাসি মিডফিল্ডার। আর যোগ করা সময়ের শেষ মিনিটে সফল স্পট কিকে আতলেতিকোর কফিনে শেষ পেরেক ঠুকে দেন দক্ষিণ কোরিয়ার মিডফিল্ডার কাং-ইন।

এদিকে, দিনের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের ক্লাব অকল্যান্ড সিটিকে ১০-০ গোলে হারিয়েছে বায়ার্ন মিউনিখ। মাত্র ১৭ মিনিটে হ্যাটট্রিক করেছেন জার্মান তারকা জামাল মুসিয়ালা। এ ছাড়া জালের দেখা পেয়েছেন কোম্যান, বোয়ে, ওলিসে এবং মুলার।

কে

আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।