দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ওয়েস্ট ইন্ডিজের তারকা উইকেটকিপার-ব্যাটার নিকোলাস পুরান ২৯ বছর বয়সেই সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন। সোমবার (৯ জুন) ইনস্টাগ্রামে দেওয়া এক বিবৃতিতে পুরান জানান, অনেক চিন্তা ও আত্মবিশ্লেষণের পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছি।
পুরানের এই হঠাৎ সিদ্ধান্তে হতবাক ক্রিকেটবিশ্ব। ক্যারিবিয়ান বোর্ডও এক বিবৃতিতে তার জাতীয় দলের প্রতি অবদানের কথা তুলে ধরে কৃতজ্ঞতা জানিয়েছে।
আন্তর্জাতিক ক্যারিয়ারে পুরান:
টি-টোয়েন্টি: ১০৬ ম্যাচ (ওয়েস্ট ইন্ডিজের হয়ে সর্বোচ্চ), ২,২৭৫ রান – সর্বোচ্চ রান সংগ্রাহকও তিনিই।
ওয়ানডে: ৬১ ম্যাচ, ১,৯৯৩ রান
টেস্ট: অভিষেকই হয়নি।
২০২৩ সালে শ্রীলঙ্কার বিপক্ষে তিনি সবশেষ ওয়ানডে খেলেন। আর শেষ টি-টোয়েন্টি খেলেন সেই বছরই বাংলাদেশের বিপক্ষে।
পুরানের বিদায়ে ক্যারিবিয়ান ক্রিকেটের এক সম্ভাবনাময় অধ্যায় দ্রুতই শেষ হয়ে গেল। এখন থেকে তিনি মূলত ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতেই খেলবেন বলে ধারণা করা হচ্ছে।
কে