• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • খেলা

সভাপতি হওয়ার পর প্রথমবার উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ, যা বললেন বিসিবি সভাপতি

স্পোর্টস ডেস্ক
  ০১ জুন ২০২৫, ১৭:৪১

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতি হয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ও টেস্ট ক্রিকেটের প্রথম সেঞ্চুরিয়ান আমিনুল ইসলাম বুলবুল। আজ (১ জুন) দায়িত্ব গ্রহণের তৃতীয় দিন বুলবুলের। আর দায়িত্ব হাতে পাওয়ার পর আজই প্রথম উপদেষ্টার সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করেছেন সাবেক এই ক্রিকেটার।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

জাতীয় ক্রীড়া পরিষদে আজ যুব ও ক্রীড়া উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছেন বুলবুল। বৈঠক শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান, সরকারের পক্ষ থেকে কল্পনাতীত সাহায্য পাচ্ছেন তিনি। ক্রিকেটের ডেভলপমেন্টের ক্ষেত্রে তার এবং মন্ত্রণালয়ের চিন্তাভাবনা সমান্তরাল বলেও জানিয়েছেন তিনি।

এ প্রসঙ্গে বুলবুল বলেন, ‘প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি ক্রীড়া নিয়ন্ত্রণ বোর্ডকে, সম্মানিত উপদেষ্টা মহোদয় আমাদের ডেকেছেন এখানে। তার যে উদার চিন্তাভাবনা আমাকে অভিভূত করেছে কয়েকটি কারণে। আমাদের এই মুহূর্তে প্রধান লক্ষ্য হচ্ছে ক্রিকেটকে বিকেন্দ্রীকরণ করা এবং তার (উপদেষ্টার) মতের সঙ্গে আমরা ১০০ শতাংশ একমত। তিনি ফ্যাসিলিটি ডেভলপমেন্টের জন্য বাংলাদেশ সরকারের অন্যান্য ডিপার্টমেন্ট যেমন শিক্ষা মন্ত্রণালয়সহ অন্যান্য ক্ষেত্রগুলোকে নিয়ে যে ইভেন্টগুলো চালু করতে বলেছেন... এটা আমাদের একটা পরিকল্পনা আছে। আমরা একটা চার্টার তৈরি করেছি সেটার সঙ্গে ১০০ ভাগ মিলে গিয়েছে।’

বিসিবির দায়িত্ব নেওয়ার পর থেকেই মন্ত্রণালয়ের পক্ষ থেকে পাওয়া সাহায্যে উচ্ছ্বাস প্রকাশ করে বুলবুল বলেন, ‘আমি অনেক খুশি, যে পরিমাণ সাহায্য এবং দিকনির্দেশনা আমরা পাচ্ছি... আমরা যে চার্টার তৈরি করেছি সেগুলো বাস্তবায়নে বাংলাদেশ সরকার আমাদের যেভাবে সাহায্য এবং উৎসাহ দিয়ে যাচ্ছে তাতে অবশ্যই খুশি।’

তৃণমূলের ক্রিকেট এবং স্কুল ক্রিকেটকে প্রাধান্য দিয়ে সত্যিকারের প্রতিভা তুলে ধরতে চান বুলবুল, ‘ক্রিকেটকে প্রাধান্য দিচ্ছি। আমরা চাচ্ছি গ্রামের একটা ছেলে যেন ভালো খেলে উপজেলায় আসতে পারে..... উপজেলা থেকে জেলায়, জেলা থেকে বিভাগে এবং বিভাগীয় পর্যায় থেকে যেন জাতীয় পর্যায়ে আসতে পারে... সেই রাস্তাটা পরিষ্কার করছি। আমরা স্কুল ক্রিকেটকে নতুন করে সাজাব, তখন অটোমেটিক জাতীয় দলের পারফরম্যান্সও ভালো হবে। অ্যাভেইলেবল ভালো খেলোয়াড় বা হাই পারফরম্যান্স খেলোয়াড় বেশি থাকবে আমাদের কাছে।’

বাংলাদেশের ক্রিকেটের বর্তমান পরিস্থিতি নিয়ে নবনির্বাচিত সভাপতি বলেন, ‘ক্রিকেটে গ্রাফ তো সবসময় ওঠে-নামেই। এটা তাও শুধু বাংলাদেশ ক্রিকেটেই না সব জায়গাতেই। আমি বোর্ডে আসছি দুদিন হলো। আরেকটু দেখে নেই, তারপর বলতে পারব। পারফরম্যান্স অবশ্যই বাউন্স করবে... গ্রাফ উপরের দিকে যাবে... যদি আমরা পরিকল্পনাগুলো বাস্তবায়ন করতে পারি।’

সরকার জোরপূর্বক বিসিবি সভাপতি পদ থেকে অপসারণ করেছে, পদ হারানোর পর আইসিসির কাছে এমন অভিযোগ করেছিলেন সদ্য সাবেক বিসিবি সভাপতি। খুব দ্রুতই আইসিসি এই বিষয়ে পদক্ষেপ নেবে বলেও জানান তিনি। তবে নতুন সভাপতি বলছেন ভিন্ন কথা, ‘আইসিসির সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কোনো দ্বন্দ্ব নেই। যদি দ্বন্দ্ব থাকে, তারা আমাদের জানাবে... এখন পর্যন্ত আমরা কিছু জানি না।’

ক্রিকেটারদের সঙ্গে বুলবুলের রসায়নটা কেমন, এও প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘ক্রিকেটারদের সঙ্গে এখনও কথা হয়নি। আমাদের ভাইস প্রেসিডেন্ট নাজমুল আবেদীন ফাহিম ওখানে (পাকিস্তানে) আছেন, তার সঙ্গে কথা হয়েছে। আমরা চেষ্টা করছি তাদের (ক্রিকেটারদের) অতিরিক্ত কোনো চাপ না দেওয়ার। আমার কাজ ক্রিকেটারদের সঙ্গে কথা বলা না, আমার কাজ পরিচালকদের সঙ্গে কথা বলা। যখন প্রয়োজন হবে অবশ্যই বলব। টুর্নামেন্ট যখন শুরু হয়, তখন তাদের পরিকল্পনার মাঝপথে কথা বা বলাই ভালো।’

আরও পড়ুন

ইতিহাস গড়ে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিতল পিএসজি

বাংলাদেশ-সিঙ্গাপুরের ফুটবল ম্যাচের প্রসঙ্গও উঠেছে এই বৈঠকে। বুলবুল এ প্রসঙ্গে বলেন, ‘আজকে মিটিংয়ের অন্যতম বিষয়ই ছিল কীভাবে আমরা টিকিট পেতে পারি। আমাদের দেশেরই স্পোর্টস ফুটবল... ক্রিকেট খেলা দেখতে আসেন ফুটবলাররা। আমরাও যাব এই খেলা দেখতে। পুরো দেশবাসীর কাছে দোয়া করব আমরা যাতে ভালো খেলতে পারি এবং জিততে পারি।’

/অ

  • বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল
  • যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ
  • সাক্ষাৎ
এ সম্পর্কিত আরও খবর
শিক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ শিক্ষক সমিতি নেতৃবৃন্দের সাক্ষাৎ
শিক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ শিক্ষক সমিতি নেতৃবৃন্দের সাক্ষাৎ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে রুশ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে রুশ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
হুমায়ুন কবিরের সঙ্গে ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিসের সাক্ষাৎ
হুমায়ুন কবিরের সঙ্গে ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিসের সাক্ষাৎ
বাংলাদেশ-ইন্দোনেশিয়া অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি সই নিয়ে আলোচনা
বাংলাদেশ-ইন্দোনেশিয়া অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি সই নিয়ে আলোচনা
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।