দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিসিবি সভাপতির পদ থেকে পদত্যাগ করতে পারেন ফারুক আহমেদ—এমন জল্পনা-কল্পনা গতকাল রাত থেকেই চলছে। গতকাল (২৮ মে) এ বিষয়ে তাকে সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা। ডেকে নিয়ে বিসিবি সভাপতিকে ক্রীড়া উপদেষ্টা জানান, বিসিবি সভাপতি পদে তাকে আর চাইছে না সরকার। এই পদে দ্রুত পরিবর্তন আনতে চান তারা।
ক্রীড়া উপদেষ্টার প্রস্তাবের জবাবে কিছু বলেননি বিসিবি সভাপতি। চিন্তা-ভাবনা করার জন্য মন্ত্রণালয়ের কাছে ২-৩ দিন সময় চেয়েছেন তিনি।
এ প্রসঙ্গে তিনি বলেন, ‘উপদেষ্টা কিন্তু আমাকে পদত্যাগ করতে বলেননি। শুধু বলেছেন, আমাকে আর তারা ‘কন্টিনিউ’ করাতে চান না। এখনই এ বিষয়ে কিছু বলতে চাচ্ছি না। দেখা যাক, কী হয়।’
ইতোমধ্যে দেশের একটি শীর্ষস্থানীয় গণমাধ্যমে ফারুক বিসিবি সভাপতির পদ থেকে সরে যেতে অস্বীকৃতি জানিয়েছেন। তিনি বলেন, ‘আমি সিদ্ধান্ত নিয়েছি পদত্যাগ করব না। আমাকে বলা হয়েছে, সরকার নাকি আমাকে আর বিসিবি সভাপতি হিসেবে রাখতে চাইছে না। কিন্তু কেন রাখতে চাইছে না, সেটার কোনো কারণ তারা আমাকে বলেনি। বিনা কারণে তো আমি পদত্যাগ করতে পারি না।’
/অ