দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পাকিস্তনের তারকা ওপেনার ইমাম-উল-হক বলেছেন, আমরা যদি ভারতে বিশ্বকাপ জিততে পারি তাহলে বিষয়টা আমাদের দেশের জন্য গর্বের হবে। তবে ভারত ম্যাচ নিয়ে আমি কিছুটা নার্ভাস।
আগামী ৫ অক্টোবর ভারতে শুরু হতে যাওয়া ওয়ানডে বিশ্বকাপ প্রসঙ্গে এ কথাগুলো বলেছেন তিনি।
একটি সাক্ষাৎকারে ইমাম বলেন, ভারতে বিশ্বকাপ খেলা বিশেষ করে ভারতের বিপক্ষে খেলা, বিশেষ কিছু করা, এ নিয়ে বাবর আজমের সঙ্গে আমি ২০১০ সালে আলোচনা করেছিলাম।
তিনি বলেন, আমি সত্যিই বিশ্বাস করি, আমাদের ওয়ানডে দলটি সবচেয়ে সামঞ্জস্যপূর্ণ এবং ভারসাম্যপূর্ণ। দলের কম্বিনেশনটি ২০১৯ সালের মতো। যখনই আপনি খেলোয়াড়দের সুযোগ দেবেন, তখনই পারফরম্যান্স করবে।
ইমাম বলেন, আমরা এখন ৩৫০ রান তাড়া করে জিততে পারি। আমরা দক্ষিণ আফ্রিকায় ৩৩০ রান করেছি, সেখানে সিরিজ জিতেছি। তাই সবাই উত্তেজিত। তবে ভারত ম্যাচ নিয়ে আমি কিছুটা নার্ভাস। কারণ এই দলটি বিস্ময়কর পারফরম্যান্স করতে পারে।