দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নিউক্যাসলকে হারালে আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ খেলা নিশ্চিত হবে, এমন সমীকরণ নিয়ে রোববার (১৮ মে) মাঠে নেমেছিল আর্সেনাল।
এমিরেটস স্টেডিয়ামে নিউক্যাসলের বিপক্ষে ১-০ গোলের কষ্টার্জিত জয় পেয়েছে আর্তেতার দল। তাতে আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ খেলা নিশ্চিতের পাশাপাশি চলতি মৌসুমে দ্বিতীয় স্থানে থাকাটাও অনেকটা নিশ্চিত করে ফেলল আর্সেনাল।
নিউক্যাসলের বিপক্ষে আর্সেনালের একমাত্র গোলটি আসে দ্বিতীয় হাফে। ৫৫তম মিনিটে গোলটি করেন রাইস। ম্যাচ শেষের কিছুক্ষণ আগে মাঠে উত্তেজনা সৃষ্টি হলে দুই দলের পাঁচ খেলোয়াড় হলুদ কার্ড দেখেন। তবে শেষ পর্যন্ত ম্যাচের ফলাফলে কোনো পরিবর্তন আসেনি।
এদিকে আর্সেনালের কাছে হেরে যাওয়ায় আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে খেলাটা একটু কঠিন হয়ে গেল নিউক্যাসলের জন্য। বর্তমানে ৬৬ পয়েন্ট নিয়ে তিনে রয়েছে তারা। সমান পয়েন্ট নিয়ে চার ও পাঁচে রয়েছে যথাক্রমে চেলসি ও অ্যাস্টন ভিলা। আর ৩৬ ম্যাচে ম্যানচেস্টার সিটির পয়েন্ট ৬৫। তারা ছয়ে রয়েছে।
এবারের প্রিমিয়ার লিগে শীর্ষ পাঁচ দল আগামী মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগ খেলার সুযোগ পাবে। ফলে পাঁচে থেকে লিগ শেষ করতে চাইলে এই চার দলের সবাই।
কে