দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ম্যাচ শুরুর কয়েক ঘণ্টা আগে ভারতের ড্রোন এসে আছড়ে পড়ল রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে। ঝুঁকি বিবেচনায় ইতোমধ্যেই ম্যাচটি অন্যত্র সরিয়ে নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
এবারের পিএসএলে পেশোয়ার জালমির স্কোয়াডে আছেন বাংলাদেশি পেসার নাহিদ রানা। বৃহস্পতিবার (৮ মে) রাত ৯টায় রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে তার দল মুখোমুখি হওয়ার কথা ছিল করাচি কিংসের বিপক্ষে।
কিন্তু স্থানীয় সময় সকালের দিকে আচমকা স্টেডিয়ামে ড্রোন হামলা হয়েছে বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।
ড্রোন হামলার কারণে রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে আপাতত আর পিএসএলের কোনো ম্যাচ হচ্ছে না। শোনা যাচ্ছে, পিএসএলের বাকি সব ম্যাচ করাচি স্টেডিয়ামে হতে পারে। পিএসএল নিয়ে সিদ্ধান্ত নিতে জরুরি বৈঠক ডেকেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
আল-জাজিরার প্রতিবেদনের তথ্যমতে, ভারত থেকে বৃহস্পতিবার সকালে কয়েকটি ড্রোন হামলা চালানো হয়। যার অন্তত তিনটির লক্ষ্যবস্তু ছিল পাকিস্তানের গুরুত্বপূর্ণ শহর রাওয়ালপিন্ডি। পাকিস্তান সেনাবাহিনীর সদর দপ্তরও অবস্থিত এ শহরে।
জানা গেছে, ড্রোনগুলোর একটি রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়াম প্রাঙ্গণে থাকা একটি খাবারের দোকানের এলাকায় আঘাত হানে। পিএসএলে অংশ নেওয়া ৬ দলের মধ্যে পাঁচ ফ্র্যাঞ্চাইজিই বর্তমানে ইসলামাবাদে অবস্থান করছে। পিএসএলের ফাইনাল ১৮ই মে লাহোরে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও নিরাপত্তা শঙ্কার কারণে টুর্নামেন্টটির বাকি ম্যাচগুলো দক্ষিণাঞ্চলীয় শহর করাচিতে স্থানান্তর করা হতে পারে।
নাহিদ রানা ছাড়াও পিএসএলে খেলছেন রিশাদ হোসেন। তাদের নিরাপত্তা ইস্যুতে বুধবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করে বিসিবি। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘গত ২৪ ঘণ্টায় পাকিস্তানের নিরাপত্তা পরিস্থিতির পরিবর্তনের প্রেক্ষিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সার্বক্ষণিক নজর রাখছে। পিএসএলে (পাকিস্তান সুপার লিগ) খেলতে যাওয়া বাংলাদেশি ক্রিকেটারদের নিরাপত্তা ও সুস্থতা বোর্ডের সর্বোচ্চ অগ্রাধিকার।’
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘গত ২৪ ঘণ্টায় পাকিস্তানের নিরাপত্তা পরিস্থিতির পরিবর্তনের প্রেক্ষিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সার্বক্ষণিক নজর রাখছে। পিএসএলে (পাকিস্তান সুপার লিগ) খেলতে যাওয়া বাংলাদেশি ক্রিকেটারদের নিরাপত্তা ও সুস্থতা বোর্ডের সর্বোচ্চ অগ্রাধিকার।’
চলমান পিএসএলে অংশগ্রহণকারী বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার রিশাদ হোসেন ও নাহিদ রানার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে বিসিবি। বোর্ড সভাপতি ফরুক আহমেদ ব্যক্তিগতভাবেও বিষয়টি পর্যবেক্ষণ করছেন এবং পিএসএলের প্রধান নির্বাহী সালমান নাসির ও রিশাদের সঙ্গে সরাসরি কথা বলেছেন, যাতে খেলোয়াড়রা মানসিকভাবে শান্ত ও নিরাপদ বোধ করেন।
পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও ইসলামাবাদে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয়ে কাজ করছে বিসিবি, যাতে সব ধরনের প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা যায়।
/অ