দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন হয়েছে দিনাজপুর একাডেমি উচ্চ বিদ্যালয়। সোমবার বৃষ্টি বিঘ্নিত ফাইনালে চাঁদপুর গনি আদর্শ উচ্চ বিদ্যালয়কে ৩ উইকেটে হারিয়েছে দিনাজপুর একাডেমি উচ্চ বিদ্যালয়।
সকালে ফতুল্লা খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় দিনাজপুর একাডেমি উচ্চ বিদ্যালয়। প্রথমে ব্যাট করতে নেমে ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৭৪ রান তোলে চাঁদপুর গণি আদর্শ উচ্চ বিদ্যালয়।
জবাবে ব্যাট করতে নেমে দিনাজপুরের ইনিংসের ২০ ওভারের সময় বৃষ্টি শুরু হয়। ওই সময় দিনাজপুরের স্কোর ছিল ৩ উইকেটে ১০২ রান। বৃষ্টি থামলে তাদের সামনে বেঁধে দেওয়া হয় ৪০ ওভারে ১৫৮ রানের লক্ষ্যমাত্রা।
সেই রান তাড়া করতে গিয়ে ৩০.৩ ওভারে ৭ উইকেট হারিয়ে কাঙ্খিত লক্ষ্যে পৌঁছে যায় দিনাজপুর একাডেমি স্কুল।
দিনাজপুরকে জেতাতে বড় অবদান রাখে অলরাউন্ডার আইনুল ইসলাম। বল হাতে ৪ উইকেট নিয়েছে এই পেসার। হয়েছে ম্যান অব দ্যা ফাইনাল। ব্যাটিংয়ে সর্বোচ্চ ৪৮ রান করে দিনাজপুরের ওপেনার আবদুর রউফ।