দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

আফগানিস্তানের বিপক্ষে ৩ ম্যাচ ওয়ানডে সিরিজের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যে দলে রাখা হয়েছে নাঈম শেখ ও আফিফ হোসেন ধ্রুবকে। মূলত এশিয়া কাপ ও ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখেই যাচাই-বাছাইয়ের প্রক্রিয়া শুরু হচ্ছে আফগান সিরিজ দিয়ে।
জাতীয় দল থেকে বাদ পড়লেও আফিফ খুব কম সময় ছিলেন দলের বাইরে। তবে নাঈম শেখ বেশ লম্বা সময় পার করেই ফিরেছেন দলে। ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) ৯৩২ রান করার সুবাধেই তার এই সুযোগ।
তবে ডিপিএলে নাঈম শেখের প্রায় কাছাকাছি ৮৩৪ রান করেও ডাক পাননি দলে। নাঈম ডাক পেলেও এনামুল হক বিজয় কেন সুযোগ পাবেন না? এমন প্রশ্ন করা হয় টাইগারদের হেড কোচ চণ্ডিকা হাতুরু সিংহেকে।
জবাবে হাতুরু বলেছেন, ‘হ্যাঁ বিজয়ও অনেক রান করেছে। গত বছরও অনেক ভাল করেছিল। কিন্তু আমি শুধু ১১ জন ক্রিকেটারকেই খেলাতে পারব।’
এদিকে ওয়ানডে দল থেকে বাদ পড়েছেন রনি তালুকদার। তবে আফগানদের বিপক্ষে ঘোষিত টি-টোয়েন্টি স্কোয়াডে আছে। রনির বাদ পড়া নিয়ে হাতুরু বলেছেন, ‘আমাদের ঘরোয়া ৫০ ওভারের টুর্নামেন্টে সর্বোচ্চ রান স্কোরার নাঈম শেখ। সে গত দুই আসর ধরেই রানের মধ্যে আছে। আর রনি টি-টোয়েন্টি স্কোয়াডে আছে। আমি দেখতে পাচ্ছি, তার সেই সুযোগটা আছে টি-টোয়েন্টিতে রান করার। ও কী করতে পারে তা দেখানোর। তো এটি আমার জন্য নাঈম শেখকে দেখার সুযোগ, যদি সে আফগানিস্তানের বিপক্ষে সিরিজে কোনও ম্যাচে সুযোগ পায়।’