দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

চলমান বিপিএলে একের পর এক আলোচনার জন্ম দিচ্ছেন ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল। রংপুর রাইডার্সের বিপক্ষে ম্যাচে ইংলিশ ওপেনার অ্যালেক্স হেলসের ওপর মেজাজ হারিয়েছেন। ফের মেজাজ হারিয়েছেন ঢাকা ক্যাপিটালসের ব্যাটার সাব্বির রহমানের ওপর।
জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) নিজেদের মধ্যে হওয়া সে অপ্রীতিকর ঘটনা নিয়ে কথা বলেছেন সাব্বির। রাগ-ক্ষোভ প্রকাশ না করে তামিমের প্রতি শ্রদ্ধার কথা জানিয়েছেন।
সাব্বির বলেন, ‘মাঠের মধ্যে যে ঘটনাই হোক, এটা মাঠের মধ্যেই শেষ হয়ে যায় আমাদের। তামিম ভাই আমার সিনিয়র বড় ভাই। রেসপেক্টেড বড় ভাই এবং লেজেন্ড ক্রিকেটার। এরকম ক্রিকেটার বাংলাদেশে আসবে ও না, আমি জানি। ওনার হিট দ্য মোমেন্টে এটা হয়ে গেছে। আমি ওটা কিছু মনে করিনি। উনি আমার খুবই ক্লোজ বড় ভাই। উনার সঙ্গে আমার সম্পর্ক খুবই ভালো। আশা করছি , সম্পর্কটা চিরস্থায়ী থাকবে। ভবিষ্যতেও ভালো যাবে।’
ফরচুন বরিশাল ও ঢাকা ক্যাপিটালসের মধ্যকার ম্যাচের নবম ওভারে ঘটে ঘটনাটি। এ ঘটনায় উত্তেজনা বাড়ে মাঠে। বরিশাল ১৪০ রানের লক্ষ্য তাড়া করছিল, এমন সময় তামিম ইকবাল সাব্বির রহমানকে উদ্দেশ করে বলেন, ‘লাগতে আইসো না’।
ঘটনার পর সাব্বির তামিমের দিকে এগিয়ে আসতে থাকলে পরিস্থিতি সামাল দেন ঢাকার অধিনায়ক থিসারা পেরেরা। সাব্বিরকে আটকে দিয়ে দুজনের মধ্যে সমস্যা এড়ানোর চেষ্টা করেন থিসারা। এ সময় ফিল্ড আম্পায়ারও তাদের শান্ত রাখার ভূমিকা পালন করেন।
অ