দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

এফএ কাপে স্যালফোর্ড সিটিকে ৮-০ গোলে পরাজিত করে ম্যানচেস্টার সিটি। আরেক একতরফা ম্যাচে লিগ টু দলের মোরক্যাম্বকে ৫-০ গোলে হারায় চেলসি। আর অ্যাক্রিংটন স্ট্যানলির বিপক্ষে ৪-০ ব্যবধানের সহজ জয় পেয়েছে লিভারপুল। অন্যদিকে বুন্দেসলিগায় বরুশিয়া মনশেনগ্লাডবাখকে একমাত্র গোলে রাজিত করে বায়ার্ন মিউনিখ।
এফএ কাপে শিরোপাধারী ম্যানচেস্টার সিটির দাপুটে পারফরম্যান্স। স্যালফোর্ড সিটির বিপক্ষে ৮-০ গোলের একতরফা জয় তুলে নিল পেপ গার্দিওলার দল।
ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলা ম্যানসিটি ৮ মিনিটেই এগিয়ে যায় জেরেমি ডোকুর গোলে। ম্যাচের ২০ মিনিটে স্পটকিক থেকে দলের হয়ে নিজের প্রথম গোলটি করেন ডিভিন মুবামা। প্রথমার্ধের শেষ দিকে নিকো ও’রিলি দলের তৃতীয় গোলটি করলে ম্যাচ থেকে ছিটকে যায় স্যালফোর্ড সিটি।
বিরতির পর ৪৯ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন দীর্ঘদিন গোলখরায় থাকা জ্যাক গ্রিলিশ। এরপর শুরু হয় জেমস ম্যাকাটি-শো। মাত্র ২০ মিনিটের ব্যবধানে নিজের হ্যাট্রিক পূর্ণ করেন তরুণ এই ইংলিশ ফুটবলার।
এফএ কাপে আরেক একতরফা ম্যাচে লিগ টু দলের মোরক্যাম্বকে ৫-০ গোলে বিধ্বস্ত করেএফএ কাপের চতুর্থ রাউন্ডে জায়গা করে নিয়েছে চেলসি। তোসিন আদারাবিওয়ো এবং জোয়াও ফেলিক্স দু’জনেই করেন জোড়া গোল ।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল চেলসি। যদিও ম্যাচের ১৭ মিনিটে ক্রিস্টোফার এনকুনকুর পেনাল্টি মিস তাদের ব্যবধান বাড়ানোর সুযোগ নষ্ট করে। তবে দ্বিতীয়ার্ধে চেলসি নিজেদের শক্তিমত্তা দেখাতে দ্বিধা করেনি।
ম্যাচের ৩৯ মিনিটে ডি-বক্সের বাইরে থেকে আদারাবিওয়োর শট প্রতিপক্ষের এক ডিফেন্ডারের গায়ে লেগে গোললাইন অতিক্রম করে। বিরতির পরে মাত্র পাঁচ মিনিটের মাথায় পেনাল্টি মিসের শোধ তুলে দলের দ্বিতীয় গোলটি করেন ফরাসি তারকা এনকুনকু। ৭০ মিনিটে টাইরিক জর্জের পাস থেকে আদারাবিওয়ো তার দ্বিতীয় গোলটি করেন। এর মাত্র সাত মিনিটের ব্যবধানে জোরা গোল করেন জোয়াও ফেলিক্স।
এফএ কাপের অন্য এক ম্যাচে অ্যাক্রিংটন স্ট্যানলির বিপক্ষে ৪-০ ব্যবধানের সহজ জয় পেয়েছে লিভারপুল। ম্যাচের ৩০ মিনিটে আলেকজান্ডার-আর্নল্ডের দুর্দান্ত থ্রু পাস থেকে প্রথম গোলটি করেন দিয়োগো জোটা। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে ডি-বক্সের বাইরে থেকে দুর্দান্ত শটে প্রতিপক্ষের জালে বল জড়ান অল রেড অধিনায়ক আলেকজান্ডার-আর্নল্ড।
ম্যাচের ৭৬ মিনিটে রিবাউন্ড থেকে গোল করে ব্যবধান ৩-০ করেন জেইডেন ড্যানস। ম্যাচের শেষ মিনিটে শেষ গোলটি করেন দ্বিতীয়ার্ধে মাঠে নামা ফেডেরিকো চিয়েসা।
অন্যদিকে, বুন্দেসলিগায় হ্যারি কেনের একমাত্র পেনাল্টি গোলে বরুশিয়া মনশেনগ্লাডবাখকে ১-০ গোলে পরাজিত করে বায়ার্ন মিউনিখ। এই জয়ে শীর্ষে থাকা বায়ার্ন মিউনিখ তাদের চার পয়েন্টের ব্যবধান ধরে রেখেছে।
কে