• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • খেলা

জনি-পাপনের গোলে জিতলো বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
  ১৬ নভেম্বর ২০২৪, ২১:২৮

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বিরতির মিনিট কয়েক আগে বাংলাদেশকে সমতায় ফিরিয়েছিলেন মজিবুর রহমান জনি। আর ম্যাচের যোগ করা সময়ে দলকে লিড এনে দেন পাপন সিং। তাতে অনেক কষ্টের পর কাঙ্ক্ষিত জয়ের দেখা পেলো বাংলাদেশ।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

শনিবার (১৬ নভেম্বর) কিংস অ্যারেনায় আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মালদ্বীপকে ২-১ গোলে হারিয়েছে বাংলাদেশ।

আরও পড়ুন

প্যারাগুয়ের বিপক্ষে হারল মেসির আর্জেন্টিনা

ফুটবলে এক মিশ্র অভিজ্ঞতার মধ্যে দিয়ে যাচ্ছে বাংলাদেশের ফুটবলপ্রেমীরা। একপ্রান্তে নারী দল বিজয় কেতন উড়িয়ে গেলেও অন্যপ্রান্তে ছেলেরা দিনের পর দিন হতাশ করে যাচ্ছে। নারীরা যেখানে টানা দ্বিতীয় সাফ জয়ের আনন্দে দেশবাসীকে ভাসালো, সেখানে ভুটানের পর ঘরের মাটিতে মালদ্বীপের বিপক্ষেও হেরে কষ্ট বাড়িয়েছে ছেলেরা।

দুই প্রীতি ম্যাচের প্রথম ম্যাচে বুধবার (১৩ নভেম্বর) ১-০ গোলে হারের পর তো সমর্থকরা কিংস অ্যারেনার বাইরে বিক্ষোভও করে। দলের ব্যর্থতার জন্য টিম ম্যানেজমেন্টের দুর্নীতি এবং স্বজনপ্রীতির অভিযোগ তোলে তারা। তবে দ্বিতীয় ম্যাচে সমর্থকদের আর হতাশ করেননি সোহেল-তপুরা। যদিও ম্যাচের লাল-সবুজদের পারফরম্যান্স খুব একটা আশাব্যঞ্জক ছিল না। ম্যাচের ২৩তম মিনিটে স্বাগতিকরা যে গোলটি হজম করে সেটাও রক্ষণের ভুলে। সতীর্থকে পাস দিতে গিয়ে মালদ্বীপের এক খেলোয়াড়ের পায়ে বল দেন তপু বর্মণ। সেখান থেকে সতীর্থের পাসে বক্সের ভেতর বল পেয়ে যান আলি ফাসির। শরীরটাকে ঘুরিয়ে বাঁ পায়ের দারুণ প্লেসিংয়ে বল জালে জড়ান এই ফরোয়ার্ড। এরপর সমতায় ফেরার চেষ্টা চালিয়ে যায় বাংলাদেশ। কিন্তু আক্রমণে ঠিকঠাক সুবিধা করতে পারছিল না। বিপরীতে লিড বাড়ানোর চেষ্টা চালিয়ে যায় মালদ্বীপ। কিন্তু মিতুল মারমা প্রতিপক্ষকে আর জালে বল জড়াতে দেননি। অন্যদিকে অনেক চেষ্টার পর বিরতির আগে ৪৩তম মিনিটে কাঙ্ক্ষিত সাফল্যের দেখা পায় লাল সবুজরা। দারুণ এক গোলে দলকে সমতায় ফেরান জনি। মোরসালিনকে পাস দেন জনি, ফিরতি পাস পেয়ে বক্সের সামনে থেকে ডিফেন্ডারদের বোকা বানিয়ে ডান পায়ের দারুণ এক শটে টপ কর্ণার দিয়ে বল জালে জড়ান তিনি। সমতা নিয়ে মাঠ ছাড়ে দুদল। বিরতির পর গোলের উদ্দেশে চলে আক্রমণ-পাল্টা আক্রমণ। এর মধ্যে ৮৪তম মিনিটে একেবারে সহজ সুযোগ নষ্ট করে হতাশ করেন অভিষিক্ত পিয়াস আহমেদ নোভা। ডি-বক্সের বাইরে থেকে শাহরিয়ার ইমনের দূরপাল্লার শট ঠেকালেও গ্লাভসবন্দি করতে ব্যর্থ হন মালদ্বীপের গোলরক্ষক। বল পেয়ে যান কাছাকাছি থাকা নোভা। কিন্তু ফাঁকা জাল পেয়েও শট নিতে ব্যর্থ হন তিনি। শেষ পর্যন্ত সে হতাশা কাটান ইমন-জনি মিলে। যোগ করা সাত মিনিটের তৃতীয় মিনিটে বাঁ প্রান্ত ধরে আক্রমণে উঠেন ইমন। মালদ্বীপের এক ডিফেন্ডারকে কাটিয়ে গোলমুখে পাস দেন সতীর্থদের উদ্দেশে। বল পেয়ে কোনো ভুল করেননি পাপন সিং। দলকে এনে দিলেন জয়সূচক গোল। অনেক হতাশার গল্পের পর সাফল্যের গল্প লিখে মাঠ ছাড়ে বাংলাদেশ। তাতে লাল-সবুজদের বছরের শেষ ম্যাচটা শেষ হলো জয় দিয়ে।

কে

  • বাংলাদেশ
এ সম্পর্কিত আরও খবর
মালয়েশিয়ায় বাংলাদেশিসহ গ্রেপ্তার ১৭
মালয়েশিয়ায় বাংলাদেশিসহ গ্রেপ্তার ১৭
বাংলাদেশ থেকে আরও জনশক্তি নিতে রাশিয়াকে রাষ্ট্রপতির আহ্বান
বাংলাদেশ থেকে আরও জনশক্তি নিতে রাশিয়াকে রাষ্ট্রপতির আহ্বান
মেক্সিকোতে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত মুশফিকুল ফজল
মেক্সিকোতে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত মুশফিকুল ফজল
ভারতে ১৩ বাংলাদেশি নাগরিক গ্রেপ্তার
ভারতে ১৩ বাংলাদেশি নাগরিক গ্রেপ্তার
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।