দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নতুন এক বিতর্কের মুখে ফ্রেঞ্চ তারকা কিলিয়ান এমবাপ্পে। সুইডেনের এক নৈশক্লাবে এক নারীকে ধর্ষণ ও যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। এমন খবর প্রকাশ করেছে বেশ কিছু সুইডিশ গণমাধ্যম। তবে, গুরুতর এই অভিযোগের বিরুদ্ধে নিজের অবস্থান স্পষ্ট করেছেন এমবাপ্পে।
সম্প্রতি ধর্ষণের অভিযোগ উঠেছে রিয়াল মাদ্রিদ তারকার বিরুদ্ধে। সুইডেনের গণমাধ্যমে উঠে এসেছে এমন খবর। দেশটির স্টকহোমে এই ঘটনা ঘটেছে বলে দাবি গণমাধ্যমের। ফ্রান্স দল যখন নেশন্স লিগের ম্যাচ খেলতে ব্যস্ত, তখন এমবাপ্পেকে দেখা যায় সুইডেনের এক নৈশক্লাবে। সেখানেই ধর্ষণের ঘটনা ঘটে। এমন খবর প্রকাশ করেছে দেশটির বেশকিছু গণমাধ্যম।
এই অভিযোগের ভিত্তিতে ইতোমধ্যেই তদন্ত শুরু হয়েছে। সুইডেন পুলিশ জানায়, এমবাপ্পেকে নিয়ে সন্দেহের মাত্রাটা খুব বেশি নয়। তদন্ত চলমান আছে, এখন পর্যন্ত চূড়ান্ত কোনো সিদ্ধান্ত দেওয়ার মতো কিছু পাওয়া যায়নি। তবে, যেহেতু এ ধরনের বিতর্কিত অভিযোগ উঠে এসেছে তাই পুরোপুরি অনুসন্ধান শেষেই মতামত দিতে চান তারা।
তবে অভিযোগের বিরুদ্ধে নিজের অবস্থান পরিষ্কার করেছেন খোদ রিয়াল তারকা। সংবাদমাধ্যম এএফপিকে তার এজেন্ট জানায়, এমন খবরের কোনো ভিত্তি নেই। সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টও করেছেন এমবাপ্পে। সেখানে তিনি উল্লেখ করেন, সুইডিশ ঐ গণমাধ্যমের সঙ্গে সম্পৃক্ততা আছে পিএসজির। তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। পিএসজির কাছে ৫৫ মিলিয়ন ইউরো বেতন বকেয়া থাকায় ক্লাবের বিরুদ্ধে মামলা করেন এই ফরাসি ফরোয়ার্ড। আর ধর্ষণের বিষয়টিও নাকি ঐ মামলার সঙ্গে সম্পৃক্ত। এমন ধারণাই করছেন এমবাপ্পে। এক্স-এর এক পোস্টে বিষয়গুলো স্পষ্ট করেন তিনি।
অ