দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

হায়দরাবাদের রাজিব গান্ধী ক্রিকেট স্টেডিয়ামে চার-ছক্কার বৃষ্টিতে রেকর্ড সংগ্রহ গড়েছে ভারত। ৬ উইকেটে ২৯৭ রান তুলেছে তারা। যা কিনা টেস্ট খেলুড়ে কোনো দেশের সর্বোচ্চ দলীয় সংগ্রহ। এমন লজ্জাজনক দিন বোধ হয় আর কখনও দেখেনি টাইগার ক্রিকেট।
শনিবার (১২ অক্টোবর) প্রথম দুই ওভারে ২৩ রান দিয়ে বাজে শুরু হয় বাংলাদেশের। পরের ওভারে বল হাতে নিয়েই উইকেট এনে দেন তানজিম সাকিব। মিডউইকেটে ক্যাচ ধরেন শেখ মেহেদী, উইকেট নিলেও ওই ওভারে ১২ রান খরচ করেন সাকিব। তিনি আগের ম্যাচেও অভিষেকের উইকেট নিয়েছিলেন।
উইকেট হারালেও রানের গতি থামায়নি ভারত। পাওয়ারপ্লের মধ্যেই তারা স্কোবোর্ডে তুলে ৮২ রান, স্যামসন-সূর্যকুমারের জুটি হয় ৫৯ রানের। টি-টোয়েন্টির পাওপারপ্লেতে ভারতের এটা যৌথভাবে সর্বোচ্চ রান। ২০২১ সালে স্কটল্যান্ডের বিপক্ষে পাওয়ারপ্লেতে ২ উইকেট ৮২ রান করেছিল তারা।
২০১৯ সালে রাজকোটে ২৩ বলে হাফসেঞ্চুরি করেছিলেন রোহিত শর্মা। সেটা ছিল বাংলাদেশের বিপক্ষে ভারতের কোনো ব্যাটারের দ্রুততম ফিফটি। রোহিতের রেকর্ড দখলে নিয়েছেন স্যামসন। ২২ বলে অর্ধশত রান করেছেন তিনি।
দলীয় দশম ওভারে দ্বিতীয় বার বল হাতে নেন রিশাদ। প্রথম বলটি ডট দেন তিনি। পরের ৫ বলেই ছক্কা হাঁকান স্যামসন। ফলে ১০ ওভার শেষে তাদের সংগ্রহ দাঁড়ায় ১৫২। স্যামসন আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথম সেঞ্চুরিটি হাঁকান ৪০ বলে। পূর্ণ সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে এর চেয়ে দ্রুততম সেঞ্চুরি আছে আর মাত্র ৩টি। ৩৫ বলে দ্রুততম সেঞ্চুরিটি ডেভিড মিলারের।
১৭৩ রানের জুটির পর ভাঙে স্যামসন-সূর্যকুমারের জুটি। মুস্তাফিজুর রহমানের শিকার হওয়া স্যামসন ক্যাচ দেন মেহেদীকে। ৪৭ বলে ১১১ রানের ইনিংসে ১১টি চার ও ৮টি ছক্কা মারেন উইকেটরক্ষক ব্যাটার। একটু পর সূর্যকুমারও ক্যাচ তুলে বিদায় নেন। বিদায়ী রিয়াদের শিকার হওয়ার আগে ৩৫ বলে ৭৫ রান করেন তিনি।
এরপর শুরু হয় হার্দিক পান্ডিয়ার নান্দনিক ব্যাটিং প্রদর্শনী ও পরাগের তাণ্ডব। ১৩ বলে ৩৪ রান করে পরাগ প্যাভিলিয়নে ফিরলে ভাঙে তাদের জুটি। পান্ডিয়াও একটু পর বিদায় নেন। ১৮ বলে তিনি করেন ৪৭ রান। রিংকু সিং ৮ ও ওয়াশিংটন সুন্দর করেন ১ রান।
উল্লেখ্য, ২৯৭ রান যেকোনো টেস্ট খেলুড়ে দেশের টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান। এতদিন ২৭৮ রান নিয়ে সেই রেকর্ড ছিল আফগানিস্তানের দখলে। স্বীকৃত টি-টোয়েন্টির ইতিহাসে সর্বোচ্চ স্কোরটি এখনও নেপালের দখলে, তারা এশিয়ান গেমসে ৩১৪ রান করেছিল মঙ্গোলিয়ার বিপক্ষে। সেই রেকর্ড না ভাঙতে না পারলেও, নিঃসন্দেহে ভারতের স্কোরবোর্ড আইসিসির পূর্ণ সদস্য হিসেবে ওপরেই থাকবে। এর আগে বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ দলীয় সংগ্রহ ছিল দক্ষিণ আফ্রিকার ২২৪ রান।
অ