• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • খেলা

আর্জেন্টিনাকে রুখে দিলো ভেনেজুয়েলা 

স্পোর্টস ডেস্ক
  ১১ অক্টোবর ২০২৪, ০৮:০৬

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

কলম্বিয়ার বিপক্ষে হারের পর এবার ভেনেজুয়েলার বিপক্ষেও ঘুরে দাঁড়াতে পারলো না স্ক্যালোনির শিষ্যরা। বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে ভেনেজুয়েলার বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে আর্জেন্টিনা।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

শুক্রবার (১১ অক্টোবর) ভোরে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে আলবিসেলেস্তেদের হতাশায় ডোবান ভেনেজুয়েলার ফরোয়ার্ড স্যালোমন রন্দন।

আর্জেন্টিনাকে অবশ্য ভেনেজুয়েলা যতটা না রুখতে পেরেছে, তার চেয়ে বেশি রুখেছে মাঠের বাজে কন্ডিশন। খেলা শুরু হওয়ার ঘণ্টা খানেক আগে ভারি বৃষ্টিতে পানি জমে যায় মুনমেন্তাল স্টেডিয়ামে। পানির পরিমাণ এত বেশি ছিল যে নির্ধারিত সময়ে খেলাও শুরু করা যায়নি। বৃষ্টি শেষেই পানি নিষ্কাশনে নেমে যান মাঠ কর্মীরা। তবে সেটা খুব একটা কাজে দেয়নি। কারণ খেলোয়াড়রা বলে শট নেওয়ার সময় এমনকি পাসের সময়ও পানি ছিটকাচ্ছিল। যার কারণে ঠিকঠাক পাস নেওয়া যাচ্ছিল না। ঝুঁকি ছিল খেলোয়াড়দের ইনজুরিতে পড়ারও।

এত সব প্রতিকূলতার মাঝেও ১৩তম মিনিটে সাফল্যের দেখা পেয়ে যায় সফরকারীরা। লিওনেল মেসির ফ্রি কিক থেকে নেওয়া ক্রস প্রথম চেষ্টায় লাফিয়ে ঠেকিয়ে দেন ভেনেজুয়েলার গোলরক্ষক রাফায়েল রোমো। কিন্তু পুরোপুরি ক্লিয়ার করতে পারেননি। বক্সে জটলার মধ্যে বল পেয়ে যান আর্জেন্টাইন ডিফেন্ডার নিকোলাস ওতামেন্দি। নিখুঁত শটে জালে জড়ান তিনি। রোমো কোনো সুযোগই পাননি।

এরপর ভেজা মাঠে আক্রমণ-পাল্টা আক্রমণে প্রথমার্ধ লিড নিয়েই শেষ করে আর্জেন্টিনা। দ্বিতীয়ার্ধেও খেলা যেভাবে চলছিল তাতে ১-০ গোলে মেসিদের জয়ের দিকেই ম্যাচ এগোচ্ছিল। তবে ৬৫তম মিনিটে দারুণ এক আক্রমণে সমতায় ফেরে স্বাগতিকরা। বাঁ কর্নার থেকে সোতেলোর দারুণ এক ক্রস বক্সে পেয়ে লাফিয়ে হেড নেন রন্দন। তার সে হেড লাফিয়েও নাগাল পাননি এমিলিয়ানোর অনুপস্থিতিতে আর্জেন্টিনার গোলবার সামলানো জেরোনিমো রুল্লি। বল জড়ায় জালে। উচ্ছ্বাসে মাতে স্বাগতিকরা।

এরপর লিডে ফিরতে দুদলের মধ্যে চলে ফের আক্রমণ-পাল্টা আক্রমণ। ৪০ শতাংশ সময় বল দখলে রেখে ১৬টি শট নিয়ে ৬টি গোলমুখে রাখে ভেনেজুয়েলা। ৮টি শট নিয়ে ৪টিই গোলমুখে রাখে মেসিরা। কিন্তু ভেজা মাঠে আর কেউই সফলতার মুখ দেখেনি। বিশ্ব চ্যাম্পিয়নদের থেকে গুরুত্বপূর্ণ ১ পয়েন্ট আদায় করে নেয় ভেনেজুয়েলা।

উল্লেখ্য, টানা দুই ম্যাচে জয়হীন থাকলেও এখনো কনমেবল অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে শীর্ষে অবস্থান করছে আর্জেন্টিনা। ৯ ম্যাচে ৬ জয় ও ১ ড্রয়ে তাদের পয়েন্ট ১৯। আর ১১ পয়েন্ট নিয়ে ছয়ে অবস্থান ভেনেজুয়েলার।

অ

  • বিশ্বকাপ বাছাই
  • আর্জেন্টিনা
  • ভেনেজুয়েলা
এ সম্পর্কিত আরও খবর
পেরুকে হারাল আর্জেন্টিনা
পেরুকে হারাল আর্জেন্টিনা
প্যারাগুয়ের বিপক্ষে হারল মেসির আর্জেন্টিনা
প্যারাগুয়ের বিপক্ষে হারল মেসির আর্জেন্টিনা
ওষুধ খাতে আর্জেন্টিনার ব্যবসায়ীদের বিনিয়োগের আহ্বান
ওষুধ খাতে আর্জেন্টিনার ব্যবসায়ীদের বিনিয়োগের আহ্বান
ব্রাজিলের বিশ্বকাপ বাছাইয়ের দলে নেই নেইমার-এনদ্রিক
ব্রাজিলের বিশ্বকাপ বাছাইয়ের দলে নেই নেইমার-এনদ্রিক
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।