দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

আগামীকাল (বুধবার) স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট খেলতে নামার আগে সাকিবকে নিয়ে কথা বলেছেন নাজমুল হোসেন শান্ত। সাকিবের ক্রিকেটে রাজনীতির প্রভাব পড়বে না বলেও মন্তব্য করেছেন তিনি।
মঙ্গলবার (২০ আগস্ট) সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন তিনি।
শান্ত বলেন, ‘আমার মনে হয় না এটা তার ওপর কোনো প্রভাব ফেলবে, কারণ তিনি একজন পেশাদার ক্রিকেটার। তিনি অনেক দিন ধরে ক্রিকেট খেলছেন, তিনি জানেন তার দায়িত্বটা কি, এবং কীভাবে নিজেকে প্রস্তুত করতে হয়। সত্যি বলতে আমরা সবাই তাকে ক্রিকেটার হিসেবেই বিবেচনা করি। আমরা তার রাজনৈতিক ক্যারিয়ার নিয়ে চিন্তা করছি না, এবং আমি আশা করি এই সিরিজে বিশেষ কিছু করবেন তিনি।’
দেশে গত কয়েক দিনের পরিস্থিতি নিয়ে শান্তকে প্রশ্ন করা হলে তার জবাবে তিনি বলেন, ‘গত বেশ কয়েক দিন আমাদের খুবই কঠিন সময় গেছে। খুবই দুঃখজনক। সবাই খুব কষ্ট করেছে। যেটা আমরা কেউই আশা করি না। যেটা হয়ে গেছে, ওটা নিয়ে এখন আর পড়ে থাকার কোনো অবস্থান নেই। সামনের দিকে এগিয়ে যেতে হবে।’
শান্ত আরও বলেন, ‘সার্বিকভাবে যে পরিস্থিতি ছিল, প্রতিটি পরিবারের জন্য, প্রত্যেক মানুষের জন্য অনেক কঠিন ছিল। আশা করছি, সামনে যে দিনগুলো আসবে, আমরা ভালোভাবে কাটাতে পারবো। আর ক্রিকেটার হিসেবে আমরা চাই যে আমাদের খেলাগুলো ঠিকভাবে হোক। আমরা যেন সুস্থভাবে খেলতে পারি। এটাই আশা করছি।’
উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়েছিলেন সাকিব আল হাসান। এই নির্বাচন দিয়েই রাজনীতিতে নাম লেখান এই অলরাউন্ডার। সম্প্রতি শেখ হাসিনা সরকারের পতন হয়েছে। এর ফলে রাজনীতিবিদ হিসেবেও বিপাকে পড়েছেন সাকিব। নানা সংশয় থাকলেও সাকিবকে নিয়েই পাকিস্তান সফর করছে বাংলাদেশ।
অ