দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কলম্বিয়ার সবশেষ হারটি আর্জেন্টিনার বিপক্ষেই, ২০২২ সালের বিশ্বকাপ বাছাই পর্বে। এরপর আর কখনো হারের স্বাদ পায়নি লাতিন আমেরিকার দলটি। হারের তিক্ত স্বাদ যেন ভুলেই গেছেন হামেস রদ্রিগেজরা। টানা ২৮ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড গড়ে এবারে ফাইনালে উঠেছে কলম্বিয়া।
এমন দুর্দান্ত ছন্দে থাকা কলম্বিয়ার বিপক্ষেই আগামী সোমবার সকালে ফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা। মহাদেশীয় শ্রেষ্ঠত্বের টানা দ্বিতীয় শিরোপা জয়টা সহজ হবে না আলবিসেলেস্তাদের। মায়ামির হার্ড রক স্টেডিয়ামের ফাইনালটি যে দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হতে যাচ্ছে সেটা স্বীকারও করেছেন লিওনেল মেসি।
ফক্স স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে মেসি বলেছেন,‘আমরা উরুগুয়ে-কলম্বিয়ার ম্যাচ দেখেছি। আমরা জানি যে দলই ফাইনালে উঠবে ম্যাচটা কঠিন হবে। দীর্ঘদিন ধরে কলম্বিয়া ম্যাচ হারে না। তাদের দারুণ কিছু খেলোয়াড় আছে। আক্রমণভাগে দ্রুতগতির ও বৈচিত্র্যময় খেলোয়াড় আছে। আর এটা ফাইনাল।’
পুরো টুর্নামেন্টে যেমনটা ছিল আর্জেন্টিনা ফাইনালে তেমন শান্ত থাকতে চান বলে জানিয়েছেন মেসি। আর্জেন্টাইন অধিনায়ক বলেছেন,‘ফাইনাল সব সময় অন্যরকম। তবে আমরা ভালো করছি। পুরো টুর্নামেন্টজুড়ে আমরা যেমন শান্ত ছিলাম ফাইনালেও আছি। এখন পর্যন্ত যা হয়েছে তা উপভোগ করছি। ফাইনালে কী হতে যাচ্ছে তার দিকে মনোনিবেশ করছি।’