• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • খেলা

ভিনির জোড়া গোলে প্যারাগুয়েকে উড়িয়ে দিলো ব্রাজিল

দেশ টিভি ডেস্ক
  ২৯ জুন ২০২৪, ০৯:২২

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+

কোপা আমেরিকার প্রথম ম্যাচে কোস্টারিকার বিপক্ষে গোলশূন্য ড্র করে ভক্তদের হতাশ করেছিল ব্রাজিল। তবে পরের ম্যাচের নিজেদের জাত চেনালো সেলেসাওরা। সাজানো-গোছানো ছন্দময় খেলায় গ্রপ পর্বের দ্বিতীয় ম্যাচে প্যারাগুয়েকে ৪-১ ব্যবধানে উড়িয়ে দিয়েছে ব্রাজিল। এতে কোয়ার্টার ফাইনালের দিকে অনেকটাই এগিয়ে গেল ৫ বারের বিশ্বচ্যাম্পিয়নরা

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

অ্যালিগেন্ট স্টেডিয়ামে শুরু থেকেই আক্রমণাত্মক খেলে ব্রাজিল। ম্যাচের ২ মিনিটে ভিনিসিয়ুস জুনিয়রের অ্যাসিস্ট গোলবারের বাইরে দিয়ে মারেন লুকাস পাকেতা। ৬ মিনিটে রদ্রিগোর এটি অ্যাসিস্ট হুয়াও গোমেজ গোলবারের উপর দিয়ে গ্যালারিতে নিয়ে যান। এরপর দুটি ঝটিকা আক্রমণ করে প্যারাগুয়ে।

৩১ মিনিটে দারুণ সুযোগ পেয়ে যায় সেলেসাওরা। গোল এরিয়ায় প্যারাগুয়ের আন্দ্রিস কোবাসের হ্যান্ডবল হলে পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি। কিন্তু গোল করার সেই সুযোগ মিস করেন পাকেতা। গোলবারের বাঁপাশ দিয়ে বল বাইরে মেরে দেন ব্রাজিল ফরোয়ার্ড।

তবে পেনাল্টি মিসের হতাশা বেশিক্ষণ ছিল না ব্রাজিলের। ৪ মিনিট পরই গোল করেন ভিনিসিয়ুস। পেনাল্টি মিস করা পাকেতার অ্যাসিস্টে বাঁপায়ের দুরন্ত শটে জাল খুঁজে নেন রিয়াল মাদ্রিদের এই তারকা।

৪৩ মিনিটে আবারও গোল করে ব্রাজিল। কাছ থেকে বাঁপায়ের শটে গোল করেন রদ্রিগো। নেইমার জুনিয়রের বদলে ১০ নম্বর জার্সি পরিহিত এই রিয়াল তারকার গোলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় ব্রাজিল।

প্রথমার্ধের ইনজুরি সময়ে নিজের দ্বিতীয় গোল করেন ভিনি। এতে ব্যবধান দাঁড়ায় ৩-০। এই ব্যবধান নিয়েই বিরতিতে যায় ব্রাজিল।

দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে প্যারাগুয়ে। ৪৮ মিনিটে এক গোল শোধ করে তারা। ওমর আলদারেদ বাঁপায়ের দূরপাল্লার শটে ব্রাজিলের জাল কাঁপান (৩-১)। এরপর আরও কয়েকটি আক্রমণ করে প্যারাগুয়ে। এ সময় ব্রাজিলকে একটি রক্ষণাত্মক ভঙ্গিতে খেলতে দেখা যায়।

৬৩ মিনিটে দ্বিতীয়বারের মতো গোল এরিয়ায় হ্যান্ডবল করে প্যারাগুয়ে। রদ্রিগোর করা শট কবজির সামান্য একটু উপরে লাগে মাথিয়াস ভিলাসান্টির। এবারও পেনাল্টি নেওয়ার জন্য প্রস্তুত হন প্রথম সুযোগ মিস করা পাকেতা। তবে তিনি সফল হন। বাঁপায়ের শটে বেশ ভালোভাবেই প্যারাগুয়ের জাল খুঁজে নেন পাকেতা। এতে ৪-১ গোলে এগিয়ে যায় ব্রাজিল।

৮১ মিনিটে উগ্র আচরণের কারণে লালকার্ড দেখেন প্যারাগুয়ের আন্দ্রিস কোবাস। এতে ১০ জনের দলে পরিণত হয় তারা। একজন কম খেলে আরও একবার ব্রাজিলের জালে বল পাঠাতে সক্ষম হয় প্যারাগুয়ে। তবে অফসাইডের কারণে গোলটি বাতিল করে দেন রেফারি।

শেষ পর্যন্ত প্যারাগুয়েকে ৪-১ ব্যবধানে উড়িয়েই চলতি কোপা আমেরিকায় প্রথম জয় পেল ব্রাজিল।

এফএইচ

  • কোপা আমেরিকা
  • ব্রাজিল
  • প্যারাগুয়ে
এ সম্পর্কিত আরও খবর
ব্রাজিলে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩২
ব্রাজিলে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩২
ব্রাজিলে বাস খাদে পড়ে নিহত ২৩
ব্রাজিলে বাস খাদে পড়ে নিহত ২৩
প্যারাগুয়ের বিপক্ষে হারল মেসির আর্জেন্টিনা
প্যারাগুয়ের বিপক্ষে হারল মেসির আর্জেন্টিনা
ব্রাজিলের বিশ্বকাপ বাছাইয়ের দলে নেই নেইমার-এনদ্রিক
ব্রাজিলের বিশ্বকাপ বাছাইয়ের দলে নেই নেইমার-এনদ্রিক
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।