দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গ্রুপ পর্ব থেকে তিন ম্যাচ জিতে টি-টোয়েন্টি বিশ্বকাপে দ্বিতীয়বারের মতো সুপার এইটে উঠেছিল বাংলাদেশ দল। দ্বিতীয় রাউন্ডে বাংলাদেশ হয়ে গেল একদম অচেনা। তিন ম্যাচের মধ্যে সবগুলোই হেরেছে তারা। প্রথম দুই ম্যাচে অস্ট্রেলিয়া ও ভারতের কাছে বড় ব্যবধানে হারের পরও সুযোগ ছিল সেমিফাইনালে যাওয়ার।
তারপরও বিশ্বকাপের সেমিফাইনালে যাওয়ার ভালো এক সুযোগ ছিল বাংলাদেশের সামনে আজ। তবে সেটা করতে ব্যর্থ হয়েছে তারা। এ নিয়ে কথা বলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। আফগানদের কাছে হারের পর সংবাদ সম্মেলনে সমর্থকদের কাছে ক্ষমা চেয়েছেন বাংলাদেশ অধিনায়ক। তার মতো ব্যাটিং ব্যর্থতার কারণে খারাপ করেছে দল।
শান্ত বললেন, ‘সব মিলিয়ে টুর্নামেন্ট নিয়ে বলব, আমরা দল হিসেবে পুরো বাংলাদেশের সমর্থকদের হতাশ করেছি। যারা আমাদের খেলা দেখেন, সব সময় আমাদের সমর্থন করেন, তাদের আমরা হতাশ করেছি। আমি দলের পক্ষ থেকে ক্ষমাপ্রার্থী। ব্যাটিং গ্রুপ আমরা দেশের মানুষকে ওইরকম ভালো কিছু দিতে পারিনি। এটার জন্য আমরা দুঃখিত।’
আফগানদের কাছে হার প্রসঙ্গে শান্তর কণ্ঠে বিমর্ষের সুর, ‘এই হার অনেক হতাশার এবং অনেক কষ্টেরও। এই ম্যাচ খেলতে আসার আগে সবারই পরিকল্পনা ছিল, ম্যাচটা আগে আমরা জিতব। যেটা আমাদের হাতে ছিল, ওটা আমরা নিতে পারিনি। পুরো ব্যাটিং গ্রুপই আমরা বাজে বাজে সিদ্ধান্ত নিয়েছি।’
মঙ্গলবার (২৫ জুন) ওয়েস্ট ইন্ডিজের কিংস্টনে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটের শেষ ম্যাচে টস জিতে আগে ব্যাট করে ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১১৫ রান করে আফগানিস্তান।
বাংলাদেশকে সেমিতে যেতে হলে আফগানিস্তানের দেওয়া ১১৬ রানের লক্ষ্য ১২.১ ওভারের মধ্যে তাড়া করতে হতো। সেটা তো দূরের কথা ম্যাচই জিততে পারেনি নাজমুল হোসেন শান্তর দল। ৮ রানের জয়ে সেমি ফাইনাল নিশ্চিত করলো আফগানিস্তান। এর ফলে সুপার এইট থেকে বিদায় নিলো বাংলাদেশ ও অস্ট্রেলিয়া।
আরএ