দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সুপার এইটে নিজেদের শেষ ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। আফগানিস্তানের বিপক্ষে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমেছে বাংলাদেশ। টাইগার দলে রয়েছে দুই পরিবর্তন। জাকের আলী ও শেখ মেহেদীর জায়গায় দলে সুযোগ পেয়েছেন তাসকিন আহমেদ ও সৌম্য সরকার।
সেন্ট ভিনসেন্টের আর্নস ভ্যালে স্টেডিয়ামে মঙ্গলবার (২৫ জুন) ম্যাচ শুরু হয়েছে বাংলাদেশ সময় ভোর সাড়ে ৬টায়।
২০০৭ থেকে শুরু করে ২০২৪; নয় আসরের সবগুলোতে অংশগ্রহণ করেছে বাংলাদেশ। সর্বোচ্চ সাফল্য সুপার এইট। সেমিফাইনাল স্বপ্ন হয়েই থাকলো টাইগারদের। চলতি আসরে গ্রুপ পর্বে তিন ম্যাচ জিতলেও সুপার এইটের দুই ম্যাচের একটিতেও জয় পায়নি শান্তরা। অস্ট্রেলিয়া আর ভারতের বিপক্ষে লড়াইটাও করতে পারেনি।
আগের দুই ম্যাচ হেরে বিদায়ঘণ্টা বাজিয়ে রাখলেও আফগানিস্তানের বিপক্ষে জয়টা গুরুত্বপূর্ণ বাংলাদেশের। কারণ এ নিয়ে নয় আসরের মধ্যে দ্বিতীয়বার সুপার এইটে পা রেখেছে টাইগাররা। ২০০৭ সালের ওই আসরে সুপার এইটের কোনো ম্যাচ জিততে পারেনি তারা। এবার অন্তত সে ডেডলক ভাঙতে চাইবে হাথুরুর শিষ্যরা।
বাংলাদেশ একাদশ: লিটন দাস, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহিদ হৃদয়, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, সৌম্য সরকার, রিশাদ হোসাইন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও তানজিম হাসান সাকিব।
আফগানিস্তান একাদশ: রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, আজমউল্লাহ ওমরজাই, করিম জানাত, রশিদ খান (অধিনায়ক), মোহাম্মদ নবি, গুলবাদিন নাইব, নানগেয়ালিয়া খারোতে, নুর আহমেদ, নাভিন-উল-হক ও ফজলহক ফারুকী।
আরএ